আজকের তারিখ- Thu-12-02-2026
 **   নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল শুক্রবার: ইসি সানাউল্লাহ **   নির্বাচিত সরকার দ্রুত দায়িত্ব গ্রহণ করবে: প্রধান উপদেষ্টা **   আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি **   কানাডায় বন্দুকধারীর হামলা, নিহত ১০ **   ক্ষতির সম্মুখীন মন্দিরার সিনেমা **   বাংলাদেশকে কোনো জরিমানা বা নিষেধাজ্ঞা দিচ্ছে না আইসিসি **   জাতির উদ্দেশে তারেক রহমান এবারের ভোট জনগণের কাছে রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে দেয়ার: তারেক রহমান **   প্রচলিত ধারা পরিবর্তন করে সবাইকে নিয়ে ঐক্যের বাংলাদেশ গড়ব : জামায়াত আমির **   নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে কাল **   বাংলাদেশকে পরিকল্পিতভাবে বিশ্বকাপ থেকে দূরে রাখা হয়েছে: জামায়াত আমির

সুন্দরবনে পর্যটক প্রবেশ নিষেধ

যুগের খবর ডেস্ক: ঘূর্ণিঝড় বুলবুলের কারণে বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবনে পর্যটকদের প্রবেশ আপাতত বন্ধ ঘোষণা করেছে বন বিভাগ।

বনের ক্ষয়ক্ষতি নিরূপণে সোমবার সকাল থেকে কাজ শুরু করেছে বন বিভাগের ৬৩টি ক্যাম্পের কর্মকর্তা-কর্মচারীরা।

খুলনা অঞ্চলের বন সংরক্ষক মঈন উদ্দিন খান সমকালকে জানান, ঘূর্ণিঝড়ে বন বিভাগের কিছু ক্যাম্প অফিস, পন্টুন, কাঠের জেটি, ওয়াচ টাওয়ার এবং উডেন ট্রেইল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ব্যাপক ক্ষয়ক্ষতি বা বন্যপ্রাণীর মৃত্যুর কোনো খবর পাওয়া যায়নি। কিছু গাছপালার ডাল ভেঙে গেছে।

তিনি জানান, বনের অভ্যন্তরে থাকা ৬৩টি ক্যাম্পের কর্মীরা ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ শুরু করেছেন। এ অবস্থায় সুন্দরবনে আপাতত পর্যটকদের প্রবেশে অনুমতি দেওয়া হবে না।

সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. বশিরুল আল মামুন জানান, ঝড়ে তাদের আওতাধীন ১৭টি অবকাঠামো ও স্থাপনা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ের সময় জলোচ্ছ্বাস না হওয়ার কারণে বন্যপ্রাণীর কোনো ক্ষতি হয়নি বলে তারা প্রাথমিকভাবে ধারণা করছেন।

তিনি জানান, কিছু গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ চলছে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, ঝড়ে বন বিভাগের কর্মী বা বন্যপ্রাণীর কোনো ক্ষতি হয়নি। তবে গাছপালা, স্থাপনা ও অবকাঠামোর ক্ষতি হয়েছে। তবে কোথায়, কী পরিমাণ ক্ষতি হয়েছে তা নিরূপণে তারা কাজ করছেন।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )