আজকের তারিখ- Wed-11-03-2026

চিলমারী উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন ৩১ জানুয়ারী

স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের চিলমারী উপজেলায় আগামী ৩১ জানুয়ারী ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
চিলমারী উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, আগামী ০৩ জানুয়ারী, ২০২২খ্রিঃ রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন পত্র দাখিলের শিষ তারিখ, ০৬ জানুয়ারী রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়ন পত্র বাছাই, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৩ জানুয়ারী এবং ভোট গ্রহণ হবে ৩১ জানুয়ারী। রাণীগঞ্জ ও চিলমারী ইউনিয়নের রিটার্নিং অফিসারের দায়িত্বে রয়েছেন উলিপুর উপজেলা নির্বাচন অফিসার মোঃ আহসান হাবিব, থানাহাট ও রমনা ইউনিয়নের রিটার্নিং অফিসারের দায়িত্বে রয়েছেন কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাচন অফিসার হাওলাদার মোহাম্মদ কামরুল হাসান ও অষ্টমীরচর ইউনিয়নের রিটার্নিং অফিসারের দায়িত্বে রয়েছেন চিলমারী উপজেলা নির্বাচন অফিসার মোঃ ইকবাল হোসেন। এবার উপজেলার সবকটি ভোটকেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )