আজকের তারিখ- Fri-17-04-2026
 **   ৪১৯ যাত্রী নিয়ে আজ শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী **   তলপেটের মেদ কমাতে খাবেন না যে তিন খাবার **   প্রতিশোধ নয়, সহনশীলতাকে গুরুত্ব দিন: প্রধানমন্ত্রী **   চিলমারীতে শিক্ষক সমাজের কমিটি অনুমোদন **   চিলমারী উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসারের চিলমারী ইউনিয়ন পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত **   মালয়েশিয়ায় নেওয়া হলো মির্জা আব্বাসকে **   নির্বাচনী ইশতেহারে সবার জন্যই কিছু না কিছু রেখেছি : সংসদে প্রধানমন্ত্রী **   ইরান যুদ্ধ ‘শেষের খুবই কাছাকাছি’ : ট্রাম্প **   কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, আনন্দ শোভাযাত্রায় হাজারও মানুষের ঢল **   মওলানা ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

চিলমারীতে বীরনিবাসের কাজ বন্ধ করলেন বীর মুক্তিযোদ্ধা

স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের চিলমারীতে এক বীর নিবাসে নিম্ন মানের উপকরণ দিয়ে কাজ শুরু করার অভিযোগে কাজ বন্ধ করে দিয়েছেন এক বীর মুক্তিযোদ্ধা। এঘটনায় কাজে অনিয়ম হওয়ার সুযোগ নেই বলছেন সংশ্লিষ্ট দপ্তর।
জানা গেছে, উপজেলার থানাহাট ইউনিয়নের ডেমনার পাড় এলাকার বীর মুক্তিযোদ্ধা মোঃ নাজিমুদ্দৌলা বীর নিবাস ঘরের বরাদ্দ পান। তবে কাজ শুরুর কয়েকদিনের মধ্যে অনিয়ম হওয়ায় কাজ বন্ধ করে দিয়েছেন ওই মুক্তিযোদ্ধা। ওই বীর নিবাসের কাজ পুনরায় নতুন করে শুরুনা করলে ঘর ফেরত দেয়ার কথাও জানান ওই বীর মুক্তিযোদ্ধা।
বীর মুক্তিযোদ্ধা নাজিমুদ্দৌলা অভিযোগ করে বলেন, ঘরের কাজের প্রাথমিক ভাবে পাইলিং এবং পানির কাজ ছাড়াই সলিং এর কাজ সম্পুর্ন করেছে। এছাড়াও নিম্নমানের ইট, খোয়া, বালি দিয়ে কাজ করছে। শুধু তাই নয় সিমেন্টে বালির পরিমাণ অনেক বেশি দিয়েছে।তিনি আরো বলেন পুনরায় কাজ ভাল না করে দিলে বীর নিবাসের ঘর ফেরত দেয়া হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধিনে অস্বছল বীর মুক্তিযাদ্ধাদের আবাসন সমস্যা দুরিকরণের লক্ষে বীর নিবাস প্রকল্পের আওতায় ২য় পর্যায় ২০২১-২২ অর্থ বছরে উপজলায় মোট ৩৫টি ঘরের (বীর নিবাস) বরাদ্দ দেয়া হয়। যা নির্মাণের জন্য ইতিমধ্যে ৭টি প্যাকেজের মাধ্যমে বিভিন্ন ঠিকাদার ওয়ার্ক অর্ডার পেয়েছে।
সমাপ্তি ট্রেডাসের ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী আবু আব্দুল্লাহ সিদ্দিক স্বপন বলেন, কাজে অনিয়ম হয়নি, স্টীমেট অনুযায়ী কাজ করা হয়েছে।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মাহবুবুর রহমান বলেন, আমি বিষয়টি শুনেছি লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )