আজকের তারিখ- Sun-08-03-2026
 **   উলিপুরে রাতের আঁধারে ইটভাটায় মাটি নেয়ার অভিযোগে জরিমানা **   চিলমারীতে কোরআন শরিফ বিতরণ, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত **   সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি: তথ্যমন্ত্রী **   ফাল্গুনে গাছে গাছে আমের মুকুল ছড়াচ্ছে মিষ্টি ঘ্রাণ, স্বপ্ন কৃষকের মনে **   স্বপ্নের পথে ফাইজা ইসলাম **   দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী **   হাজারো প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ : রাষ্ট্রপতি **   ইরাকে ৩ বাংলাদেশির মৃত্যু **   রাষ্ট্রীয় ইফতার মাহফিল নিয়ে প্রধানমন্ত্রীর নতুন সিদ্ধান্ত **   ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নিলে বাসের রুট পারমিট বাতিল: মন্ত্রী

চিলমারীতে পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহের অপরাধে এক যুবকের কারাদন্ড

হামিদা আক্তার হেনা: কুড়িগ্রামের চিলমারীতে পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহের অভিযোগে এক যুবককে সাত দিনের কারাদন্ড ও এক হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান ভ্রাম্যমান আদালত বসিয়ে এ সাজা প্রদান করেন। সাজাপ্রাপ্ত যুবক উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের কাঁচকোল সড়কটারী এলাকার মৃত মহসিন আলীর পুত্র মোঃ মুসা মিয়া (২২)।
জানাগেছে, চলমান এসএসসি ও সমমান পরীক্ষায় উপজেলার রাজারভিটা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে বুধবার দাখিল বাংলা ২য় পত্র পরীক্ষা চলছিল। বেলা সাড়ে ১১টার দিকে পরীক্ষা কেন্দ্রের বাইরে থেকে মুসা মিয়া মোবাইলে প্রশ্নপত্র বের করে এসএমএস এর মাধ্যমে কেন্দ্রে উত্তরপত্র সরবরাহ করছিল।এসময় কেন্দ্রে কর্তব্যরত চিলমারী থানায় পুলিশ উপ-পরিদর্শক সাহেব আলী ওই যুবককে মোবাইলসহ হাতেনাতে আটক করে থানায় নিয়ে আসে। পরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান ভ্রাম্যমান আদালত বসিয়ে পাবলিক পরীক্ষাসমুহ অপরাধ আইন ১৯৮০ এর ১১(গ) ধারা মোতাবেক সাত দিনের বিনাশ্রম কারাদন্ড ও এক হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )