আজকের তারিখ- Thu-12-02-2026
 **   নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল শুক্রবার: ইসি সানাউল্লাহ **   নির্বাচিত সরকার দ্রুত দায়িত্ব গ্রহণ করবে: প্রধান উপদেষ্টা **   আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি **   কানাডায় বন্দুকধারীর হামলা, নিহত ১০ **   ক্ষতির সম্মুখীন মন্দিরার সিনেমা **   বাংলাদেশকে কোনো জরিমানা বা নিষেধাজ্ঞা দিচ্ছে না আইসিসি **   জাতির উদ্দেশে তারেক রহমান এবারের ভোট জনগণের কাছে রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে দেয়ার: তারেক রহমান **   প্রচলিত ধারা পরিবর্তন করে সবাইকে নিয়ে ঐক্যের বাংলাদেশ গড়ব : জামায়াত আমির **   নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে কাল **   বাংলাদেশকে পরিকল্পিতভাবে বিশ্বকাপ থেকে দূরে রাখা হয়েছে: জামায়াত আমির

নৌকায় ভোট দিয়ে এ দেশের মানুষ স্বাধীনতা পেয়েছে: শেখ হাসিনা

যুগের খবর ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একমাত্র নৌকায় ভোট দিয়ে এ দেশের মানুষ স্বাধীনতা পেয়েছে। আর নৌকায় ভোট দিয়েছে বলে আজকে ভূমিহীন মানুষ ঘর পেলেন, জীবন জীবিকার সুযোগ পেলেন। এ দেশের সব ধরনের মানুষকে আমরা সব ধরনের সুযোগ করে দিয়েছি।
বুধবার (৯ আগস্ট) সকালে গণভবন থেকে দেশের তিনটি আশ্রয়ণ প্রকল্পে ভার্চুয়ালি যুক্ত হয়ে চতুর্থ ধাপের দ্বিতীয় পর্যায়ের ঘর হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন তিনি।
এ সময় খুলনার তেরখাদার বারাসাত সোনার বাংলা পল্লী আশ্রয়ণ প্রকল্প, পাবনার বেড়া উপজেলার চাকলা আশ্রয়ণ-২ প্রকল্প এবং নোয়াখালীর বেগমগঞ্জ আমানউল্যাহপুর আশ্রয়ণ প্রকল্পে যুক্ত হয়ে উপকারভোগীদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, আমরা জনগণের জন্য কাজ করি। আমরা জানি আমাদের একটা বিরোধী দল আছে। মানুষ খুন, অগ্নি-সংযোগ, বাসে আগুন দেওয়া, রেলে আগুন দেওয়া, পুলিশকে মারা, সাধারণ মানুষকে হত্যা করা এই ধরনের কাজই করে যায়। ১৯৭৫ সালে জাতির পিতাকে হত্যার পর জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। মার্শাল ল জারি করে দেশ পরিচালনা করা হতো, প্রতি রাতে কারফিউ থাকতো, মানুষের কথা বলার অধিকার ছিল না। সেই গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা, ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার জন্য আওয়ামী লীগ সমমনা দলদের নিয়ে আমরাই দিনের পর দিন আন্দোলন করেছি।
তিনি আরও বলেন, মানুষ আজ তার ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে। ছবিসহ ভোটার তালিকা তৈরি করেছি, যাতে কেউ অন্যের ভোট চুরি করতে না পারে। সেই ব্যবস্থা আমাদেরই করা। আওয়ামী লীগই জনগণের ভোটের অধিকার সুরক্ষিত করেছে। বিএনপি-জামায়াত ৩ হাজার ৮০০ মানুষকে আগুনে পুড়িয়েছে। তার মধ্যে প্রায় ৫০০ মানুষ মৃত্যুবরণ করেছে। কাজেই মানুষের জন্য তাদের কোনও চিন্তা নেই। তারা ক্ষমতায় থেকে লুটপাট, দুর্নীতি, এতিমের অর্থ আত্মসাৎ করা, অস্ত্র চোরাকারবারি করে গেছে। এখনও মানুষকে তারা জিম্মি করে নানাভাবে হয়রানি করার চেষ্টা করে।
প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ জনগণকে তাদের ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছে। ২০০৯ সালে থেকে ২০২৩ সাল একটা স্থিতিশীল অবস্থা শত বাধা অতিক্রম করে, একদিকে প্রাকৃতিক দুর্যোগ অপরদিকে মনুষ্য সৃষ্ট দুর্যোগ—সবগুলো মোকাবিলা করে জনগণের আর্থসামাজিক উন্নয়নে আমরা এগিয়ে যাচ্ছি।
প্রধানমন্ত্রী আরও বলেন, খালেদা জিয়া বঙ্গবন্ধুর খুনিদের মদদ দিয়ে গেছে। এমনকি ১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন না, তারপরও জন্মদিন উপলক্ষে কেক কেটে আনন্দ উল্লাস করতো। যেদিন আমরা শোকে ছিলাম, যেখানে আমাদের চোখের পানি ঝরে, সেদিন সে উৎসব করতো তার মিথ্যা জন্মদিন বানিয়ে। এটা আমাদের আঘাত দেওয়ার জন্য সে করে।
সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )