আজকের তারিখ- Sun-08-03-2026
 **   উলিপুরে রাতের আঁধারে ইটভাটায় মাটি নেয়ার অভিযোগে জরিমানা **   চিলমারীতে কোরআন শরিফ বিতরণ, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত **   সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি: তথ্যমন্ত্রী **   ফাল্গুনে গাছে গাছে আমের মুকুল ছড়াচ্ছে মিষ্টি ঘ্রাণ, স্বপ্ন কৃষকের মনে **   স্বপ্নের পথে ফাইজা ইসলাম **   দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী **   হাজারো প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ : রাষ্ট্রপতি **   ইরাকে ৩ বাংলাদেশির মৃত্যু **   রাষ্ট্রীয় ইফতার মাহফিল নিয়ে প্রধানমন্ত্রীর নতুন সিদ্ধান্ত **   ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নিলে বাসের রুট পারমিট বাতিল: মন্ত্রী

পিটার হাসের বাসায় আওয়ামী লীগ-বিএনপি-জাপা নেতাদের সঙ্গে চা চক্রে দুই কংগ্রেসম্যান

যুগের খবর ডেস্ক: আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির (জাপা) নেতাদের সঙ্গে চা চক্রে মিলিত হয়েছেন বাংলাদেশ সফরে আসা মার্কিন কংগ্রেসের দুই সদস্য। রবিবার (১৩ আগস্ট) বিকেলে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বাসায় এ বৈঠক শুরু হয়।
দুই কংগ্রেসম্যান হলেন এডওয়ার্ড কেইস ও রিচার্ড ম্যাকরমিক। তাদের সঙ্গে বৈঠকে আছেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আওয়ামী লীগের সংসদ সদস্য তামান্না নুসরাত বুবলি, নাহিম রাজ্জাক, মেজর রানা এবং জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা ও জাতীয় সাংস্কৃতিক পার্টির সভাপতি শেরিফা কাদের। বিকেল সাড়ে ৪টার মধ্যে তারা পিটার হাসের বাসায় প্রবেশ করেন।
এর আগে সকালে দুই কংগ্রেসম্যান ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। পরে দুপুর ১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে মধ্যাহ্নভোজ এবং বৈঠক করেন।
সোমবার কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করবেন দুই কংগ্রেসম্যান।
গতকাল শনিবার সকাল সাড়ে ৬টায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের ডেমোক্র্যাট কংগ্রেসম্যান এডওয়ার্ড কেইস তার স্ত্রীসহ ঢাকায় আসেন। পরে একই দিন দুপুরে রিপাবলিকান দলের জর্জিয়ার কংগ্রেসম্যান রিচার্ড ম্যাকরমিক এসে পৌঁছান ঢাকায়।
বাংলাদেশ সফর শেষে তাদের ১৫ আগস্ট সকাল ১০টা ১০ মিনিটে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।
সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )