আজকের তারিখ- Sun-15-02-2026

চিলমারীতে শওকত আলী সরকার বীরবিক্রমের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের চিলমারীতে আওয়ামী লীগের সভাপতি ও পাঁচবারের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রমের প্রথম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে তার কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। তার স্মরণে নিরবতা পালন শেষে তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মোঃ আইয়ুব আলী আকন্দ। পরে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম লিচু, তথ্য ও গবেষনা সম্পাদক সাংবাদিক এস, এম নুরুল আমিন সরকার, দপ্তর সম্পাদক মোঃ মোজাফফর রহমান, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রহিম, সদস্য মোঃ কায়ছার আলী মন্ডল প্রমুখ। এরদিকে মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন বীরমুক্তিযোদ্ধা আবু তাহের সরকার, সাবেক ডেপুটি কমান্ডার মোঃ মোজাফফর আহমেদ ও মোঃ মফিজল হক প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )