আজকের তারিখ- Sun-08-03-2026
 **   উলিপুরে রাতের আঁধারে ইটভাটায় মাটি নেয়ার অভিযোগে জরিমানা **   চিলমারীতে কোরআন শরিফ বিতরণ, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত **   সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি: তথ্যমন্ত্রী **   ফাল্গুনে গাছে গাছে আমের মুকুল ছড়াচ্ছে মিষ্টি ঘ্রাণ, স্বপ্ন কৃষকের মনে **   স্বপ্নের পথে ফাইজা ইসলাম **   দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী **   হাজারো প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ : রাষ্ট্রপতি **   ইরাকে ৩ বাংলাদেশির মৃত্যু **   রাষ্ট্রীয় ইফতার মাহফিল নিয়ে প্রধানমন্ত্রীর নতুন সিদ্ধান্ত **   ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নিলে বাসের রুট পারমিট বাতিল: মন্ত্রী

সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

যুগের খবর ডেস্ক: পঞ্চগড়ে টানা তিনদিন ধরে বয়ে চলেছে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ। একই সঙ্গে তিনদিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়।

গত সোমবার তেঁতুলিয়াসহ জেলার বিভিন্ন এলাকায় মাঝারি শৈত্যপ্রবাহ শুরু হয়। তেঁতুলিয়া আবহাওয়া অফিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, সর্বনিম্ন তাপমাত্রা ৬ থেকে ৮ এর মধ্যে থাকলে  মাঝারি পর্যায়ের শৈত্যপ্রবাহ ধরা হয়। গত সোমবার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এরপর মঙ্গলবারও সর্বনিম্ন তাপমাত্রা ছিল একই। বুধবার সকালেও দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়, ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

শীত ও ঠান্ডার কারণে নিম্ন আয়ের মানুষ, বিশেষ করে দিনমজুর শ্রেণির মানুষ বেশি দুর্ভোগ পোহাচ্ছেন। বুধবার সকাল ৯টার পর থেকে পঞ্চগড়ের বিভিন্ন এলাকায় ঝলমলে সূর্যের আলো ছড়িয়ে পড়ে। এতে সাধারণ মানুষ কিছুটা স্বস্তি পায়।

সদর উপজেলার ফুলতলা এলাকার দিনমজুর গুলশান আলী বলেন, ‘প্রতিদিন সকাল সকাল বাড়ি থেকে বের হতে না পারলে কাজ পাওয়া যায় না। কনকনে শীতের কারণে সকালে বাড়ি থেকে বের হতে পারছি না। এজন্য ঠিকমত কাজও করা যাচ্ছে না।’

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ইনচার্জ রহিদুল ইসলাম বলেন, বুধবার সকালে তেঁতুলিয়ায় সর্বনিম্ন ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আবহাওয়ার এই অবস্থাকে মাঝারি শৈত্যপ্রবাহ বলা হয়। তিনদিন ধরে তেঁতুলিয়াসহ আশপাশের এলাকায় মাঝারি পর্যায়ের শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। বিকেলের পর থেকে পরদিন সকাল পর্যন্ত ঘনকুয়াশা থাকলেও দিনে সূর্যের আলো দেখা যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )