আজকের তারিখ- Fri-23-01-2026
 **   উলিপুরে সাংবাদিকদের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় **   আজ সরস্বতী পূজা **   ক্ষমতায় গেলে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: তারেক রহমান **   প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন পেশ করেছে ‘নবম জাতীয় বেতন কমিশন’ **   চিলমারীতে শীতবস্ত্র বিতরণ **   বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ও জুলাই সনদের প্রতি ইতালির সমর্থন **   এই নির্বাচনে নির্ধারণ হবে দেশ কাদের হাতে যাবে: মির্জা ফখরুল **   বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা **   নতুন ও সমৃদ্ধ বাংলাদেশ-এর জন্য জামায়াতের নীতিগত রূপরেখা **   চিলমারীতে “ভাসমান তেলডিপো স্থায়ীকরণের দাবিতে” গণ স্বাক্ষরতা কর্মসূচি অনুষ্ঠিত

নির্বাচনের আড়াই বছর পর ভোট পুনর্গণনায় ৪ ভোটে জয়ী

জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি: নির্বাচনের প্রায় আড়াই বছর পর ট্রাইব্যুনালের রায়ে জকিগঞ্জ পৌরসভার মেয়র পদে বিজয়ী হলেন মাত্র দুই ভোটে পরাজিত দেখানো আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফারুক আহমদ।

বৃহস্পতিবার নির্বাচনি মামলার এ রায় ঘোষণা করেন সিলেট যুগ্ম জেলা জজ প্রথম আদালত ও নির্বাচনি ট্রাইব্যুনালের বিচারক আরিফুজ্জামান। রাত সাড়ে ৮টার দিকে আদালতের ওয়েবসাইটে রায়ের তথ্য প্রকাশ করা হয়।
এর আগে ২০২১ সালের ৩০ জানুয়ারি জকিগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নারিকেল গাছ প্রতীকে আব্দুল আহাদকে দুই ভোটে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা শাদমান সাকীব। বিষয়টি তখন মেনে নিতে পারেননি পরাজিত মেয়র প্রার্থী জগ প্রতীকের ফারুক আহমদ। ওই বছরই তিনি সিলেট যুগ্ম জেলা জজ প্রথম আদালত ও নির্বাচনি ট্রাইব্যুনালে পাঁচটি ভোটকেন্দ্রের ব্যালট পেপার পুনরায় গণনা চেয়ে মামলা করেন। পরে আদালত বাদীপক্ষের সাক্ষী ও বিবাদী পক্ষের সাফাই সাক্ষী গ্রহণ করে ভোট পুনরায় গণনার নির্দেশ দেন। গণনায় ফারুক আহমদ তার জগ প্রতীকে চার ভোট বেশি পান।
জানা গেছে, ফলাফলে কারচুপির অভিযোগে করা মামলা দীর্ঘদিন চলার পর উভয়পক্ষের আইনজীবীদের উপস্থিতিতে কয়েক দফায় আদালতে ভোট পুনরায় গণনা করা হয়। এতে স্বতন্ত্র মেয়র প্রার্থী ফারুক আহমদের বৈধ ভোট হয় ২০৭১ আর আব্দুল আহাদের বৈধ ভোট হয় ২০৬৭। বৃহস্পতিবার যুক্তিতর্ক উপস্থাপন শেষে বিচারক রায় ঘোষণা করেন।
সদ্য বিজয়ী ফারুক আহমদ তার প্রতিক্রিয়ায় বলেন, আদালত যে মানুষের শেষ ভরসা তা-ই আজ প্রমাণ হলো। ভোট পুনর্গণনার রায়ে জনগণের বিজয় হয়েছে। ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য তিনি আইনি লড়াই করেছিলেন।
সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )