আজকের তারিখ- Fri-12-12-2025
 **   ২৯ ডিসেম্বরের মধ্যে দেশে ফিরছেন তারেক রহমান! **   চিলমারীতে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত **   কচাকাটায় এসএসবিসি প্রকল্পের আয়োজনে ধর্মীয় নেতাদের নিয়ে বাল্যবিবাহ মোকাবেলায় প্রশিক্ষণ অনুষ্ঠিত **   আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বগুড়ায় গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত **   আসিফ ও মাহফুজের পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা **   দীর্ঘ ১৩মাস পরে পরিবারের নিকট ফিরলেন ৬ জেলে, আনন্দে আত্মহারা পরিবারের লোকজন **   নাগেশ্বরীতে একহাজার পিচ ইয়াবা ও প্রাইভেটকার জব্দ **   উলিপুর থানার নবাগত ওসি হিসেবে যোগদান করলেন সাঈদ ইবনে সিদ্দিক **   ৮ বা ১২ ফেব্রুয়ারি ভোটের তারিখ নির্ধারণ করা হবে **   আমি নির্বাচনে অংশগ্রহণ করবো: আসিফ মাহমুদ

সংরক্ষিত নারী আসন: আওয়ামী লীগ পাচ্ছে ৪৮, জাপা ২

যুগের খবর ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদে বাংলাদেশ আওয়ামী লীগ ৪৮টি সংরক্ষিত নারী আসন পাচ্ছে। জাতীয় পার্টি (জাপা) পাচ্ছে দুইটি আসন।
আজ বুধবার নির্বাচন ভবনে সাংবাদিকদের এমন তথ্য জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও দলটির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন।
তিনি বলেন, সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগ পরিবারের সন্তানদের বেশি গুরুত্ব দেওয়া হবে। ৬২ জন স্বতন্ত্র সংসদ সদস্যদের সমর্থনে আওয়ামী লীগের ৪৮ নারী নতুন করে সংরক্ষিত আসনের সংসদ সদস্য হতে পারেন। বাকি দুইজন জাতীয় পার্টি থেকে হতে পারেন।
জাতীয় সংসদের হুইপ বলেন, আওয়ামী লীগ পরিবারের সন্তান, মহিলা আওয়ামী লীগ, সহযোগী সংগঠন ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার নেত্রীরা অধিক গুরুত্ব পাবেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সংরক্ষিত নারী আসনে মনোনয়নের দায়িত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্যরা। দ্বাদশ সংসদের ৬২ জন স্বতন্ত্র সংসদ সদস্য রয়েছেন। সেই হিসাবে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের প্রার্থী হবেন ৪৮ জন। বাকি দুইজন জাপার।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক সায়েম খান উপস্থিত ছিলেন।
আসন ভাগাভাগি হয়ে যাওয়ায় এখন সেখানে নির্বাচন দেবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) কর্মকর্তারা। শিগগিরই ভোটার তালিকা প্রকাশ করে তফসিল দেবে সংস্থাটি।
সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )