আজকের তারিখ- Thu-12-02-2026
 **   নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল শুক্রবার: ইসি সানাউল্লাহ **   নির্বাচিত সরকার দ্রুত দায়িত্ব গ্রহণ করবে: প্রধান উপদেষ্টা **   আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি **   কানাডায় বন্দুকধারীর হামলা, নিহত ১০ **   ক্ষতির সম্মুখীন মন্দিরার সিনেমা **   বাংলাদেশকে কোনো জরিমানা বা নিষেধাজ্ঞা দিচ্ছে না আইসিসি **   জাতির উদ্দেশে তারেক রহমান এবারের ভোট জনগণের কাছে রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে দেয়ার: তারেক রহমান **   প্রচলিত ধারা পরিবর্তন করে সবাইকে নিয়ে ঐক্যের বাংলাদেশ গড়ব : জামায়াত আমির **   নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে কাল **   বাংলাদেশকে পরিকল্পিতভাবে বিশ্বকাপ থেকে দূরে রাখা হয়েছে: জামায়াত আমির

চিলমারীতে বাড়ী চুরির ঘটনায় গ্রেফতার এক

স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের চিলমারীতে বাসা বাড়ী চুরির দায়ে আনোয়ারুল নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে চিলমারী থানা পুলিশ। গত ১১ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১২ টার দিকে তার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আনোয়ারুল উলিপুর উপজেলার চুনিয়ার পাড় গ্রামের আমজাদ হোসেনের পুত্র।
পুলিশ সুত্রে জানা যায়, গত (৩০ জানুয়ারী ) বৃহস্পতিবার গভীর রাতে চিলমারী উপজেলার বালাবাড়ী হাট কিশামত বানু এলাকার রাজ্জাক হোসেন আনছারী হিরন এর বাসার দরজা ভেঙ্গে ভয়াবহ চুড়ির ঘটনা ঘটে। এ সময় ঘরে থাকা স্টিলের আলমারীর তালা ভেঙ্গে ব্যবসার মুলধন ১২ লক্ষ টাকা ও ৭ ভরি স্বর্নালংকার চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় হিরন আনছারী বাদী হয়ে চিলমারী মডেল থানা মামলা দায়ের করে। এরই প্রেক্ষিতে চিলমারী থানা পুলিশ অভিযান চালিয়ে আসামীকে গ্রেফতার করেন।
চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান, আসামী আনোয়ারুলকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে তাকে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )