যুগের খবর ডেস্ক: ভারতে চিকিৎসা করাতে গিয়ে মারা গেলেন নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মানু মজুমদার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।
মঙ্গলবার (২১ মে) দিনগত রাত ২টার দিকে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বুধবার (২২ মে) ভারত থেকে মরদেহ আনা ও পরবর্তী অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্নের বিষয়টি প্রধানমন্ত্রী ও মানু মজুমদারের পরিবারের সদস্যরা সিদ্ধান্ত নেবেন এবং এ লক্ষ্যে কাজ চলছে।
এর আগে শনিবার তিনি স্ট্রোক করে দেশের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নেন। পরে অবস্থার অবনতি হলে মঙ্গলবার চিকিৎসার জন্য স্বজনরা তাকে ভারতে নিয়ে যান। সেখানে রাতে তার মৃত্যু হয় বলে সময় সংবাদকে নিশ্চিত করেছেন কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইসলাম উদ্দিন।
মানু মজুমদার স্ত্রী ও তিন মেয়ে রেখে গেছেন। তার দুই মেয়ে যথাক্রমে কানাডা ও পর্তুগালে থেকে পড়ালেখা করেন। তাই মেয়েরা দেশে এলে সৎকারের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানা গেছে।
আওয়ামী লীগের সহ সভাপতি মানু মজুমদারের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। বুধবার এক শোক বার্তায় তিনি মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে নেত্রকোনার দুর্গাপুর-কলমাকান্দা আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।








Leave a Reply