আজকের তারিখ- Wed-14-01-2026
 **   বিদেশি নাগরিকদের ভিসা প্রদানে নতুন নির্দেশনা **   ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিহত অন্তত ২ হাজার আন্তর্জাতিক ডেস্ক **   কুড়িগ্রামে ফসলী জমির মাটি সংগ্রহের অপরাধে ইটভাটার মালিককে ৪ লাখ টাকা জরিমানা **   ‘দাদি’ হচ্ছেন অভিনেত্রী শ্রাবন্তী **   বিশ্বকাপ দল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার পরামর্শ আইসিসির! **   তৃতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৪১, হারালেন ২৩ জন **   কুড়িগ্রাম-২ আসনে আতিকুর রহমান রাজার মনোনয়ন বৈধ ঘোষণা **   আইজ অন প্রথম বর্ষপূর্তির পডকাস্ট শোতে রোজিনা **   এডিপি থেকে ছেঁটে ফেলা হলো ৩০ হাজার কোটি টাকা **   কুড়িগ্রামে ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে স্থানীয় ব্যবসায়িকদের সাথে সংবেদনশীলতা সভা অনুষ্ঠিত

‘ময়ূরাক্ষী’র আইটেম গানে ‘রিকশা পেইন্ট’

বিনোদন ডেস্ক : গানের দৈর্ঘ্য ২ মিনিট ৫ সেকেন্ড। এই সময়ের মধ্যেই অসংখ্যবার দেখা গেল ইউনেসকোর সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে জায়গা করে নেওয়া ঢাকার রিকশা পেইন্ট। ঐতিহ্য আর আধুনিক সময়ের গান ও নাচকে সঙ্গী করে এলো ‘ময়ূরাক্ষী’ সিনেমার আইটেম গান। আজ সন্ধ্যায় ছবিটির সোশ্যাল মিডিয়া পেজে ২ মিনিট ৫ সেকেন্ডে গানের ভিডিও প্রকাশ করা হয়।
ছবির নির্মাতা রাশিদ পলাশ মতে এটি সিনেমার ‘ইন্ট্রোডিউসিং সং’। ‘পিরিতির বাজার এহন আগের মতো নাই’ শিরোনামের আইটেম গানে নাচতে দেখা যায় ‘এমআর-৯ : ডু অর ডাই’ সিনেমা দিয়ে আলোচনায় আসা আলিশা ইসলামকে। নাদিম ভুঁইয়ার সংগীত আয়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন সাকি। গান ভিডিও ও গ্রাফিক্সে রিকশা পেইন্ট, বাংলা সিনেমার সোনালি সময়ও ফিরে এসেছে গানটিতে।
‘ময়ূরাক্ষী’ চলচ্চিত্রে জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি ও সুদীপ বিশ্বাস দ্বীপ। মুক্তি সামনে রেখে এখন প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন নির্মাতা ও শিল্পীরা। কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছে সিনেমার পোস্টার ও টিজার। টিজারে দেখা যায়, ছিনতাইকারীর কবলে পড়েছে একটি বিমান, সাহায্য চাইছেন পাইলট।
রোমান্টিক ঘরানার থ্রিলার সিনেমা এটি। আমি এই প্রথম প্রেমের ছবি বানিয়েছি। আমি সব সময় ইতিহাসভিত্তিক সিনেমা নির্মাণ করেছি, এবার যেহেতু আমার ঘরানার বাইরে রোমান্টিক সিনেমা নির্মাণ করেছি, নিজেকেই নিজে চ্যালেঞ্জ করেছি। তাই সিনেমাটি নিয়ে আমি আশাবাদী। বাকিটা দর্শক দেখে জানাবে।’
অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া মাহি, সুমিত সেনগুপ্ত, ফারজানা ছবি, সমু চৌধুরী, দীপক সুমন, প্রণব ঘোষ, সাবিনা পুঁথি, ফারুক, মুহিন খান, মানিক শাহ, জুলফিকার চঞ্চল, রুদ্র হক, মিতুল, কস্তুরী চৌধুরী।
সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব। গান গেয়েছেন মুহিন খান, পূর্ণতা, তরসা, জাহিদ নিরব ও শাকিলা সাকি। আজ ইন্টারন্যাশনালের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন চৌধুরী নিজাম নিশো। নির্বাহী প্রযোজক হিসেবে আছেন নির্মাতা শাহাদাৎ হোসেন লিটন।
সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )