আজকের তারিখ- Thu-12-03-2026
 **   উলিপুরে গণহত্যা ও স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা **   শয়তান যখন কাছের মানুষের রূপ ধরে আসে, তখন পালানোর রাস্তা থাকে না: বাঁধন **   ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু আজ **   রাশিয়া থেকে তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চাইল বাংলাদেশ **   এমপি-মন্ত্রীদের মার্জিত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর **   ভারত থেকে ডিজেল আমদানি বাড়ানোর ভাবনা **   চিলমারীতে “জাতীয় নাগরিক পার্টি (এনসিপি’র)” দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত **   পপ তারকা রিহানার বাড়িতে গুলিবর্ষণ, গ্রেপ্তার এক নারী **   সবাই ফ্যামিলি কার্ড পাবেন, ধৈর্য ধরুন : মির্জা ফখরুল **   ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিএনপি ভুয়া, বিএনপির আন্দোলন ভুয়া: কাদের

যুগের খবর ডেস্ক: বিএনপির আন্দোলনের হুমকির জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ কচুপাতার ওপর শিশির বিন্দু নয় যে একটু টোকা লাগলেই পড়ে যাবে।
শুক্রবার (২১ জুন) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রার উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন।
২৩ জুন আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে নানান কর্মসূচি দিয়েছে দলটি। এরমধ্যে যানজট এড়াতে ছুটির দিন শুক্রবার শোভাযাত্রাটি করছে তারা। শোভাযাত্রা উপলক্ষে সকাল থেকে রাজধানী ঢাকা ও আশপাশের বিভিন্ন শাখা থেকে নেতাকর্মীরা নানান সাজে মিছিল নিয়ে আসতে শুরু করে। দুপুর নাগাদ রমনা ও আশপাশের এলাকা চলে যায় আওয়ামী লীগের দখলে। বিকেল ৩টায় শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান।
এতে অংশ নেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, এস এম কামাল হোসেন, শফিউল আলম চৌধুরী নাদেল, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজী প্রমুখ।
এছাড়া যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশসহ সহযোগী সংগঠনের সভাপতি-সম্পাদক এবং ঢাকা মহানগর ও জেলার সভাপতি-সম্পাদকরা নেতাকর্মীদের নিয়ে অংশ নেন।
শোভাযাত্রার উদ্বোধনী বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, যারা আন্দোলনের হুমকি দিচ্ছেন, পরিষ্কার ভাবে বলতে চাই, আমাদের ক্ষমতার উৎস বাংলাদেশের জনগণ। একটু ধাক্কা লাগলে সরে যাবে আওয়ামী লীগ, এমন নয়। আওয়ামী লীগ কচুপাতার উপর শিশির বিন্দু নয় যে, একটু টোকা লাগলেই পড়ে যাবে। বরং বিএনপির আন্দোলন ভুয়া। বিএনপিই ভুয়া। ভুয়া দলটির সঙ্গে জনগণ নেই। আগেও ছিল না, ভবিষ্যতেও থাকবে না। যে আন্দোলনে জনগণ নেই, সেই আন্দোলন, আন্দোলন নয়।
তিনি বলেন, আজ আন্দোলনের নামে যদি আবার আগুন নিয়ে মাঠে নামেন, খুনের রাজনীতি করেন, আওয়ামী লীগ জবাব দিতে প্রস্তুত। এসময় বিএনপির প্রতি প্রশ্ন রেখে তিনি বলেন, আন্দোলন করবেন, করেন। তবে ২৮ অক্টোবরের মতো পালিয়ে যাবেন না তো?
সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )