আজকের তারিখ- Thu-12-03-2026
 **   উলিপুরে গণহত্যা ও স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা **   শয়তান যখন কাছের মানুষের রূপ ধরে আসে, তখন পালানোর রাস্তা থাকে না: বাঁধন **   ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু আজ **   রাশিয়া থেকে তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চাইল বাংলাদেশ **   এমপি-মন্ত্রীদের মার্জিত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর **   ভারত থেকে ডিজেল আমদানি বাড়ানোর ভাবনা **   চিলমারীতে “জাতীয় নাগরিক পার্টি (এনসিপি’র)” দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত **   পপ তারকা রিহানার বাড়িতে গুলিবর্ষণ, গ্রেপ্তার এক নারী **   সবাই ফ্যামিলি কার্ড পাবেন, ধৈর্য ধরুন : মির্জা ফখরুল **   ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স: ওবায়দুল কাদের

যুগের খবর ডেস্ক: অসৎ ব্যবসায়ী ও দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘জিরো টলারেন্স’ নীতির কথা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার (২২ জুন) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশস্থল পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
কাদের বলেন, রাজনীতিবিদদের দুর্নীতিবাজ বানানোর জন্য অপতৎপরতা চালাচ্ছে একটি মহল। রাজনীতি মানুষের জন্য, মানুষের সঙ্গে আওয়ামী লীগ ছিল, আছে, থাকবে৷  অসৎ ব্যবসায়ী ও দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জিরো টলারেন্স।
আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সবাই প্রস্তুত বলে জানান দলের সাধারণ সম্পাদক। তিনি বলেন, গতকাল শুক্রবার (২১ জুন) থেকেই উৎসবের আমেজ শুরু হয়েছে।
আগামী ২৩ জুন এদেশের প্রাচীন ও বৃহত্তম রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে ‘প্লাটিনাম জয়ন্তী’ উদযাপন করছে আওয়ামী লীগ। গত সাড়ে সাত দশক ধরে বাংলাদেশ আওয়ামী লীগের পথচলা ছিল গৌরবোজ্জ্বল। দলের এই প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকভাবে উদযাপনের জন্য বিভিন্ন কর্মসূচি নিয়েছে আওয়ামী লীগ ৷ এরই অংশ হিসেবে এ সমাবেশ অনুষ্ঠিত হবে৷ সমাবেশে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷
সমাবেশস্থল পরিদর্শনে এসে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন আওয়ামী লীগের হাত ধরেই ৷ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সর্বশ্রেষ্ঠ অর্জন এ দেশের স্বাধীনতা। আর বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অর্জন এ দেশের উন্নয়ন।
তিনি বলেন, বিজয়কে এখনো সুসংহত করা যায়নি, কারণ সাম্প্রদায়িকতা এখনো বিজয়ের প্রধান অন্তরায়। ৭৫ বছরের আওয়ামী লীগের চ্যালেঞ্জ সাম্প্রদায়িক শক্তি। আজকে প্রতিষ্ঠাবার্ষিকীর বার্তা হলো, নতুন প্রজন্মকে গড়ে তোলা এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন।
সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )