এস, এম নুআস: কুড়িগ্রামের চিলমারীতে ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ এর উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি সক্রিয়করণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়ন পরিষদ সভাকক্ষে কিন্ডার নট হিলফী জার্মানীর অর্থায়নে ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ এর প্রত্যাশা প্রকল্পের উদ্যোগে ইউনিয়ন পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি সক্রিয়করণ বিষয়ক কর্মশালা ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কর্মশালায় সংস্থার প্রজেক্ট অফিসার মোঃ আব্দুল মালেক, এডমিন অফিসার প্রেরিত ম্রং, শিক্ষক মোঃ এমদাদুল হক আনসারী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শাহাদত হোসেন, চিলমারী বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা মোঃ নজরুল ইসলাম সাবু প্রমুখ বক্তব্য রাখেন। কর্মশালায় বক্তাগণ উপজেলা পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে সক্রিয় করে আসন্ন দুর্যোগ বন্যা মোকাবিলায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।








Leave a Reply