আজকের তারিখ- Fri-23-01-2026
 **   উলিপুরে সাংবাদিকদের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় **   আজ সরস্বতী পূজা **   ক্ষমতায় গেলে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: তারেক রহমান **   প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন পেশ করেছে ‘নবম জাতীয় বেতন কমিশন’ **   চিলমারীতে শীতবস্ত্র বিতরণ **   বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ও জুলাই সনদের প্রতি ইতালির সমর্থন **   এই নির্বাচনে নির্ধারণ হবে দেশ কাদের হাতে যাবে: মির্জা ফখরুল **   বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা **   নতুন ও সমৃদ্ধ বাংলাদেশ-এর জন্য জামায়াতের নীতিগত রূপরেখা **   চিলমারীতে “ভাসমান তেলডিপো স্থায়ীকরণের দাবিতে” গণ স্বাক্ষরতা কর্মসূচি অনুষ্ঠিত

চিলমারীতে বন্যা পরিস্থিতির অবনতি ॥ গৃহহীন ২শতাধিক পরিবার

এস, এম নুআস: উজান থেকে নেমে আসা পানির ঢল ও কয়েকদিন ধরে টানা বৃষ্টিতে ব্রহ্মপুত্রের পানি বেড়ে কুড়িগ্রামের চিলমারীতে বন্যার সৃষ্টি হয়েছে। পানি বাড়তে থাকায় নদীতীর উপচে লোকালয়ে পানি প্রবেশ করছে। এছাড়াও সমতল ও নিম্নাঞ্চল বন্যার পানিতে নিমজ্জিত হচ্ছে এবং প্রতিদিন নতুন নতুন এলাকা ডুবে যাচ্ছে। এদিকে পানি বৃদ্ধি পাওয়ায় ব্রহ্মপুত্র নদে ব্যাপক হারে ভাঙন দেখা দিয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের দেয়া তথ্য বলছে, বৃহস্পতিবার সকাল ৬ টায় ব্রহ্মপুত্রের পানি চিলমারী পয়েন্টে বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৫৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এদিকে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় উপজেলার ১৫০ হেক্টর পাটক্ষেত, আউশ ধান ২০ হেক্টর ও আমন ধানের বীজতলা ২৫ হেক্টরসহ শাকসবজি ক্ষেত প্রায় ২০ হেক্টর পানিতে নিমজ্জিত হয়েছে বলে জানিয়েছেন উপজেলা কৃষি অফিসার কুমার প্রণয় বিষাণ দাস।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি পেয়ে উপজেলার অষ্টমির চর, নয়ারহাট, চিলমারী ইউনিয়ন, গুড়াতি পাড়া, পুটিমারী, হাটিথানা, রমনা মাঝিপাড়া, খোর্দবাশপাতারী, গয়নারপটলসহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে।
ব্রহ্মপুত্রের পানি বিপদসীমা অতিক্রম করায় এ উপজেলায় প্রায় ১৫ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। এসব পানি বন্দী মানুষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সহায়তা দেয়া হচ্ছে এবং প্রতিনিয়ত তাদের খোঁজ খবর নিচ্ছেন উপজেলা প্রশাসন।
অপরদিকে পানি বাড়ায় উপজেলার চিলমারী ইউনিয়নে ব্যাপক হারে ভাঙন দেখা দিয়েছে। ভাঙন রোধে কোনোধরনের ব্যবস্থা নিতে দেখা যায়নি। স্থানীয়রা জানান, ওই ইউনিয়নের প্রায় ২০০ পরিবার গৃহহীন হয়েছেন। তবে নদী থেকে বালু উত্তোলনকেই দায়ী করছেন তারা।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিনহাজুল ইসলাম জানান, বন্যাকবলিত এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। ইতিমধ্যে প্লাবিত ইউনিয়ন গুলোতে ২ মে. টন করে চাল বরাদ্দ দেয়া হয়েছে। অপরদিকে ভাঙন রোধে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীর সঙ্গে কথা বলেছি।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )