আজকের তারিখ- Thu-12-03-2026
 **   উলিপুরে গণহত্যা ও স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা **   শয়তান যখন কাছের মানুষের রূপ ধরে আসে, তখন পালানোর রাস্তা থাকে না: বাঁধন **   ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু আজ **   রাশিয়া থেকে তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চাইল বাংলাদেশ **   এমপি-মন্ত্রীদের মার্জিত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর **   ভারত থেকে ডিজেল আমদানি বাড়ানোর ভাবনা **   চিলমারীতে “জাতীয় নাগরিক পার্টি (এনসিপি’র)” দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত **   পপ তারকা রিহানার বাড়িতে গুলিবর্ষণ, গ্রেপ্তার এক নারী **   সবাই ফ্যামিলি কার্ড পাবেন, ধৈর্য ধরুন : মির্জা ফখরুল **   ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পুতুল অসুস্থ থাকায় রাতেই দেশে ফিরছেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্রমন্ত্রী

যুগের খবর ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের অসুস্থতার কারণে নির্ধারিত সময়ের আগেই চীন থেকে ঢাকায় ফিরে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (জুলাই ১০) বেইজিংয়ের সেন্ট রেজিস হোটেলে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা ছিল ১১ জুলাই সকালে। সেটি না হয়ে আজ রাতে অর্থাৎ ১০ জুলাই রাত ১০টায় তিনি বাংলাদেশের উদ্দেশে রওয়ানা হবেন।
তিনি বলেন, এতে কিন্তু তার (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) অফিসিয়াল যেসব কর্মসূচি ছিল, তার বিন্দুমাত্র হেরফের হয়নি। শুধুমাত্র (বেইজিংয়ে) রাত্রিযাপন করার কথা ছিল, সেটি না করে তিনি ঢাকায় ফিরে যাচ্ছেন।
পরদিন সকালের পরিবর্তে আগের দিন রাতে ঢাকার ফেরার কারণ তুলে ধরে হাছান মাহমুদ বলেন, এর কারণ হচ্ছে আপনারা হয়তো জানেন প্রধানমন্ত্রীর সঙ্গে তার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলেরও চীন সফরে আসার কথা ছিল। কিন্তু তিনি (পুতুল) অসুস্থতার কারণে আসতে পারেননি। তিনি এখনো অসুস্থ। ফলে মা হিসেবে প্রধানমন্ত্রী আজ রাতে ঢাকায় যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
বিভিন্ন গণমাধ্যমের সংবাদ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিভিন্ন গণমাধ্যমে হেডিং দেখেছি প্রধানমন্ত্রী সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে আসছেন। আসলে সফর সংক্ষিপ্ত নয়, শুধু রাত এখানে যাপন করার ছিল সেটি না করে তিনি তার অসুস্থ মেয়েকে সময় দেওয়ার জন্য মা হিসেবে (আজ রাতেই) তিনি ঢাকায় ফিরে যাচ্ছেন।
এর আগে সোমবার (৮ জুলাই) সন্ধ্যায় তিন দিনের দ্বিপক্ষীয় সফরে চীনের রাজধানী বেইজিং আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )