উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে মাছ ধরতে গিয়ে বিলের পানিতে ডুবে আমিনুল ইসলাম (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ সোমবার (২৯ জুলাই) সকালে উপজেলার হাতিয়া ইউনিয়নের দিঘলহাইল্যা গ্রামের দামাল ডাবরি বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আমিনুল ইসলাম এলাকার ওসমান আলীর ছেলে।
জানা যায়, গতকাল রোববার রাতে বাড়ি থেকে মাছ ধরার জন্য বের হন তিনি। অনেক রাত হলেও বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজনসহ স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে আজ সোমবার (২৯ জুলাই) সকালে বাড়ির সামনে দামাল ডাবরি বিলের পানিতে তার মরদেহ ভাসতে দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পরিবারের সদস্যরা লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে যান।
এবিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ইউডি মামলা দায়ের করে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।








Leave a Reply