আজকের তারিখ- Sun-08-03-2026
 **   উলিপুরে রাতের আঁধারে ইটভাটায় মাটি নেয়ার অভিযোগে জরিমানা **   চিলমারীতে কোরআন শরিফ বিতরণ, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত **   সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি: তথ্যমন্ত্রী **   ফাল্গুনে গাছে গাছে আমের মুকুল ছড়াচ্ছে মিষ্টি ঘ্রাণ, স্বপ্ন কৃষকের মনে **   স্বপ্নের পথে ফাইজা ইসলাম **   দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী **   হাজারো প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ : রাষ্ট্রপতি **   ইরাকে ৩ বাংলাদেশির মৃত্যু **   রাষ্ট্রীয় ইফতার মাহফিল নিয়ে প্রধানমন্ত্রীর নতুন সিদ্ধান্ত **   ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নিলে বাসের রুট পারমিট বাতিল: মন্ত্রী

চিলমারীতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের চিলমারীতে ‘মাছ চাষে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষ উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিনহাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে কুড়িগ্রাম-৪ আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট বিপ্লব হাসান পলাশ উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রুকুনুজ্জামান শাহীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মোঃ জাকির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম লিচু, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জাহিদ আনোয়ার পলাশ, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মর্জিনা বেগম জেলি, রমনা মডেল ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম আশেক আঁকা, থানাহাট ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মিলন প্রমুখ উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য অফিসার মোঃ বদরুজ্জামান রানা। পরে উপজেলা পরিষদ পুকুরে জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট বিপ্লব হাসান পলাশ ও অতিথিবৃন্দ মাছের পোনা অবমুক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )