আজকের তারিখ- Fri-23-01-2026
 **   উলিপুরে সাংবাদিকদের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় **   আজ সরস্বতী পূজা **   ক্ষমতায় গেলে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: তারেক রহমান **   প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন পেশ করেছে ‘নবম জাতীয় বেতন কমিশন’ **   চিলমারীতে শীতবস্ত্র বিতরণ **   বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ও জুলাই সনদের প্রতি ইতালির সমর্থন **   এই নির্বাচনে নির্ধারণ হবে দেশ কাদের হাতে যাবে: মির্জা ফখরুল **   বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা **   নতুন ও সমৃদ্ধ বাংলাদেশ-এর জন্য জামায়াতের নীতিগত রূপরেখা **   চিলমারীতে “ভাসমান তেলডিপো স্থায়ীকরণের দাবিতে” গণ স্বাক্ষরতা কর্মসূচি অনুষ্ঠিত

ভারতে আসার আগেই ভেঙে পড়ল ট্রাম্পের প্রবেশের গেট

আন্তার্জাতিক ডেক্সঃ দু’দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ দিন ভারতের অহমদাবাদের মোতেরায় নবনির্মিত ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত ‌‘নমস্তে ট্রাম্প’ অনুষ্ঠানে বক্তব্য রাখার কথা রয়েছে নরেন্দ্র মোদি এবং ট্রাম্পের। কিন্তু ট্রাম্পের এই সফরের আগেই বিপত্তি ঘটল অহমদাবাদে।

রোববার নবনির্মিত এই ক্রিকেট স্টেডিয়ামে প্রবেশের অস্থায়ী ভিভিআইপি প্রবেশদ্বার ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। এই গেট দিয়েই স্টেডিয়ামে প্রবেশ করার কথা ছিল ট্রাম্প ও নরেন্দ্র মোদির।

এই সময়ের এক প্রতিবেদনে বলা হয়, এক পথচারীর ক্যামেরায় গেট ভেঙে পড়ার দৃশ্য ধরা পড়েছে। সেই ভিডিও এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সকালে এই গেটটি ভেঙে পড়ার কিছুক্ষণ পরেই প্রবল হাওয়ার কারণে স্টেডিয়ামে ঢোকার অস্থায়ী প্রধান দ্বারের কিছুটি অংশও ভেঙে পড়ে।

অহমদাবাদের স্পেশ্যাল পুলিশ কমিশনার অজয় তোমর জানান, ‘কাজ চলাকালীনই ভিভিআইপি এনট্রি গেট ভেঙে পড়ে। এতে কেউ হতাহত হননি। এটা কোনও বড় ঘটনা নয়। গেট দুটি পুনরায় স্থাপন করার কাজ চলছে।’

সোমবার দুদিনের জন্য ভারত সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্টকে স্বাগত জানাতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ট্রাম্পের পথে যাতে বাধা হয়ে না দাঁড়ায় সেই কারণে গত সপ্তাহেই গুজরাতের রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়েছে কুকুর আর নীলগাইদের। কম যান না ট্রাম্পও। মোদির সঙ্গে দেখা করতে আসছেন বলে যাবতীয় প্রস্তুতি সেরে ফেলেছেন। স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে সঙ্গে নিয়ে ৮১ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। যেখানে নিজেকে বাহুবলী বলে দাবি করেছেন। তার সঙ্গে ঘোড়ায় চেপেছেন স্ত্রী মেলানিয়াও। ট্রাম্পের দুই কাঁধে ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ও মেয়ে ইভাঙ্কা ট্রাম্প। আর রাস্তার দুদিকে জড়ো হওয়া দেশবাসী তাদের অভিবাদন জানাচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )