আন্তর্জাতিক ডেক্সঃ দক্ষিণ কোরিয়ায় প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে। উদ্ভূত পরিস্থিতিতে দেশে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।
চীনের পর এই দেশেই এখন সর্বোচ্চ সংখ্যক করোনারোগীর বাস। আগেরদিন পর্যন্ত দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও রোববার দক্ষিণ কোরিয়ায় মৃত্যুর সংখ্যা পৌঁছেছে ৫-এ। আক্রান্ত রোগীর সংখ্যা ছয় শতাধিক।
বিবিসি বলছে, দেশটির একটি হাসপাতাল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের শহর দেগুরের ধর্মীয় এক গোষ্ঠীর মধ্যে ভাইরাসটির প্রাদুর্ভাব দেখা দিয়েছে। আক্রান্তের নতুন সংখ্যা প্রকাশ করেছেন দক্ষিণ কোরিয়ার স্বাস্থ্য কর্মকর্তারা।
গত ডিসেম্বরে চীনেউ হুবেই প্রদেশের উহান থেকে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী করোনার সংক্রমণ। দেশটিতে ৭৬ হাজারের বেশি মানুষের শরীরের পাওয়া গেছে এই ভাইরাসের অস্তিত্ব।
চীনের পর করোনায় আক্রান্তের হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া। এছাড়া জাপানের প্রমোদতরী ডাইমন্ড প্রিন্সেসেও ছয় শতাধিক করোনায় আক্রান্তের সন্ধান পাওয়া গেছে।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইন সার্বিক পরিস্থিতিকে ‘একটি গুরুতর বাঁক’ বলে মন্তব্য করেছন। তিনি বলেন, সামনের কয়েকটা দিন খুব কঠিন। করোনাভাইরাস মোকাবিলার জন্য সর্বোচ্চ পর্যায়ের সতর্কতা অবলম্বন করতে হবে।
রোববার কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটিতে করোনায় নতুন করে আরও আক্রান্ত হয়েছেন আরও ১৬৯। এদের মধ্যে একটি ধর্মীয় গোষ্ঠীর ৯৫ জন রয়েছেন। ছংগদুতে বয়স্ক ও মানসিক স্বাস্থ্য বিষয়ে চিকিৎসা দেওয়া ডেনাম হাসপাতালে মোট ১১০ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে নয়জন স্টাফ।








Leave a Reply