আজকের তারিখ- Fri-23-01-2026
 **   উলিপুরে সাংবাদিকদের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় **   আজ সরস্বতী পূজা **   ক্ষমতায় গেলে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: তারেক রহমান **   প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন পেশ করেছে ‘নবম জাতীয় বেতন কমিশন’ **   চিলমারীতে শীতবস্ত্র বিতরণ **   বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ও জুলাই সনদের প্রতি ইতালির সমর্থন **   এই নির্বাচনে নির্ধারণ হবে দেশ কাদের হাতে যাবে: মির্জা ফখরুল **   বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা **   নতুন ও সমৃদ্ধ বাংলাদেশ-এর জন্য জামায়াতের নীতিগত রূপরেখা **   চিলমারীতে “ভাসমান তেলডিপো স্থায়ীকরণের দাবিতে” গণ স্বাক্ষরতা কর্মসূচি অনুষ্ঠিত

স্পোর্টস ইনস্টিটিউট তৈরির ঘোষণা ক্রীড়া উপদেষ্টার

স্পোর্টস ডেস্ক: দেশের ইতিহাসে প্রথমবারের মতো স্পোর্টস ইনস্টিটিউট তৈরির ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে যুগান্তকারী এ ঘোষণা দেন তিনি।
এ বিষয়ে আসিফ মাহমুদ বলেন, ক্রীড়াবিদদের মানসিক ও শারীরিক সক্ষমতা বৃদ্ধি, ক্রীড়া কৌশল ও সামগ্রিক উন্নয়নে ‘সেন্টার অব অ্যাক্সিলেন্স’ স্লোগানে বাংলাদেশে প্রথমবারের মতো নির্মিত হবে ‘বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউট’।
যুব ও ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার এক সপ্তাহের মধ্যে স্পোর্টস ইনস্টিটিউট তৈরির উদ্যোগের ঘোষণা দিয়ে আসিফ মাহমুদ জানিয়েছেন, দ্রুততম সময়ের মধ্যেই হবে দেশের প্রথম স্পোর্টস ইনস্টিটিউট। যার লক্ষ্য হবে খেলোয়াড়দের পারফরম্যান্সে উন্নতি ঘটানো ও বিকল্প আয়ের উৎস তৈরি করা।
এদিন স্পোর্টস ইনস্টিডিউট তৈরির ঘোষণা ছাড়াও বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ফুটবল ফেডারেশনসহ অন্যান্য ফেডারেশনের দুর্নীতি-অনিয়মের বিষয়ে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান আসিফ মাহমুদ।
সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )