আজকের তারিখ- Fri-23-01-2026
 **   উলিপুরে সাংবাদিকদের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় **   আজ সরস্বতী পূজা **   ক্ষমতায় গেলে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: তারেক রহমান **   প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন পেশ করেছে ‘নবম জাতীয় বেতন কমিশন’ **   চিলমারীতে শীতবস্ত্র বিতরণ **   বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ও জুলাই সনদের প্রতি ইতালির সমর্থন **   এই নির্বাচনে নির্ধারণ হবে দেশ কাদের হাতে যাবে: মির্জা ফখরুল **   বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা **   নতুন ও সমৃদ্ধ বাংলাদেশ-এর জন্য জামায়াতের নীতিগত রূপরেখা **   চিলমারীতে “ভাসমান তেলডিপো স্থায়ীকরণের দাবিতে” গণ স্বাক্ষরতা কর্মসূচি অনুষ্ঠিত

চিলমারীতে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের চিলমারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার সকালে প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে উপজেলা পরিষদ মোড়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা পরিষদ চত্বরের মুক্ত মঞ্চে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আব্দুল মোত্তালেবের সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আক্তারুজ্জামান বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আব্দুল বারী সরকার, বিশেষ অতিথি হিসেবে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মতিন সরকার শিরিন উপস্থিত থেকে বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, থানাহাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মালেক, উপজেলা কৃষক দলের সভাপতি আবু ওবায়দুল হক খাজা ও সাধারণ সম্পাদক মোঃ মজিবর রহমান, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মাহমুদুল হাসান, রানা, বিপুল, প্রিন্স, দিপু, সোহেল রানা, ছাত্র নেতা বিপ্লব ও জনি প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )