আজকের তারিখ- Sun-14-12-2025
 **   নায়িকা পলি প্রার্থী হচ্ছেন, জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী **   আসন্ন নির্বাচনে প্রার্থীদের অস্ত্রের লাইসেন্স দেওয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা **   ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান **   পুত্রকে নিয়ে কেট উইন্সলেটের ফেরা **   উলিপুরে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির উদ্বোধন **   জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি **   ২৯ ডিসেম্বরের মধ্যে দেশে ফিরছেন তারেক রহমান! **   চিলমারীতে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত **   কচাকাটায় এসএসবিসি প্রকল্পের আয়োজনে ধর্মীয় নেতাদের নিয়ে বাল্যবিবাহ মোকাবেলায় প্রশিক্ষণ অনুষ্ঠিত **   আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বগুড়ায় গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত

বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হয়েছেন ফারুক আহমেদ। জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ বিসিবিতে আগে দুই মেয়াদে প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করেছেন।

বুধবার (২১ আগস্ট) সচিবলায়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে বিসিবির গুরুত্বপূর্ণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
পরিচালক নির্বাচিত হওয়ার আগে বিসিবির বৈঠকে যোগ দেন ফারুক আহমেদ ও নাজমুল আবেদিন ফাহিম। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী বোর্ড সভায় কমপক্ষে ৯ জনের উপস্থিত থাকা কথা।
বোর্ড সভায় পরিচালকের মধ্যে ছিলেন- কাজী ইনাম, মাহবুব আনাম, ইফতেখার আহমেদ মিঠু, আকরাম খান, খালেদ মাহমুদ সুজন, ফাহিম সিনহা, সাইফুল আলম স্বপনও সালাউদ্দিন চৌধুরী।
আগেই পদত্যাগ করেন জালাল ইউনুস। এ ছাড়া আমন্ত্রণ পাননি আহমেদ সাজ্জাদুল আলম ববি। জাতীয় দলের সাবেক অধিনায়ক হওয়ায় আগেই থেকে বিসিবির কাউন্সিলর ছিলেন ফারুক আহমেদ।
ফলে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনীত পরিচালক হিসেবে যুক্ত হলেন বিসিবিতে। পরের উপস্থিত পরিচালকরা তাকে ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে নির্বাচিত করেন।
সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )