আজকের তারিখ- Thu-12-03-2026

কাল সারাদেশে ‘শহীদী মার্চ’ কর্মসূচি ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

যুগের খবর ডেস্ক: গণ-অভূত্থানে হাসিনা সরকারের পতন ও স্বাধীনতার ১ মাস উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সারাদেশে ‘শহীদী মার্চ’ কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
বুধবার (৪ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সমন্বয়ক সারজিস আলম। এসময় তার সঙ্গে হাসনাত আব্দুল্লাহসহ কয়েকজন সমন্বয়ক ও সহ-সমন্বয়ক উপস্থিত ছিলেন।
সারজিস বলেন, এদিন সারাদেশের প্রতিটি থানা, ইউনিয়ন, মহল্লা সব জায়গায় এ কর্মসূচি পালন হবে। যে যার জায়গা থেকে শহীদদের ছবি, বিভিন্ন শ্লোগানসহ প্লেকার্ড নিয়ে এ কর্মসূচিতে অংশগ্রহণের অনুরোধ জানানো হয়।
কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে রাজধানীর নিউমার্কেট, ধানমন্ডি, কলাবাগান, ফার্মগেট, শাহবাগ রাজুভাস্কর্য হয়ে শহীদ মিনারে গিয়ে এই ‘শহীদী মার্চ’ শেষ হবে।
সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )