আজকের তারিখ- Thu-12-02-2026
 **   নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল শুক্রবার: ইসি সানাউল্লাহ **   নির্বাচিত সরকার দ্রুত দায়িত্ব গ্রহণ করবে: প্রধান উপদেষ্টা **   আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি **   কানাডায় বন্দুকধারীর হামলা, নিহত ১০ **   ক্ষতির সম্মুখীন মন্দিরার সিনেমা **   বাংলাদেশকে কোনো জরিমানা বা নিষেধাজ্ঞা দিচ্ছে না আইসিসি **   জাতির উদ্দেশে তারেক রহমান এবারের ভোট জনগণের কাছে রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে দেয়ার: তারেক রহমান **   প্রচলিত ধারা পরিবর্তন করে সবাইকে নিয়ে ঐক্যের বাংলাদেশ গড়ব : জামায়াত আমির **   নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে কাল **   বাংলাদেশকে পরিকল্পিতভাবে বিশ্বকাপ থেকে দূরে রাখা হয়েছে: জামায়াত আমির

চিলমারীতে হোটেল গ্র্যান্ড ব্রহ্মপুত্র থেকে টেলিভিশন চুরি

এস, এম নুআস: কুড়িগ্রামের চিলমারী উপজেলার একমাত্র ব্যক্তি মালিকাধীন অত্যাধুনিক আবাসিক হোটেল গ্র্যান্ড ব্রহ্মপুত্র থেকে ৫টি এ্যান্ড্রয়েড টেলিভিশন চুরির ঘটনা ঘটেছে।
সোমবার বেলা ১১টার দিকে ঢাকার মতিঝিলের জীবন বীমা কর্পোরেশন ভবনের ঠিকানা দিয়ে ইস্তিয়াক আহমেদ নামে পরিচয়ধারী এক ব্যক্তি ৫টি কক্ষ ভাড়া নিয়ে ৫টি কক্ষেরই চাবি গ্রহণ করেন। পরে অন্যান্য লোকজন আসবেন বলে জানান তিনি। হোটেলের কর্মচারী এরশাদ আলী বেলা ১১টায় ঐব্যক্তিকে তার রুমে তুলে দেন। পরিচ্ছন্নতা কর্মী লাকী বেগমকে বাকী রুমগুলো পরিস্কারের কথা বলে থানাহাট বাজারে চলে যান। সিসি টিভির ফুটেজ দেশে ধারনা করা হয়, বেলা ১১টা থেকে ১২টা ৩৫ মিনিটের মধ্যে এই চুরির ঘটনা ঘটেছে। রাত ৯টার দিকে হোটেলের দায়িত্বে থাকা এরশাদ আলী রাতের ডিউটি করার সময় দেখেন ঐ ৫টি কক্ষের দরজা খোলা এবং ৫টি এ্যান্ড্রয়েড টেলিভিশন নেই। বিষয়টি তাৎক্ষণিকভাবে হোটেল কর্তৃপক্ষকে অবহিত করেন। হোটেলের মালিক আলহাজ্ব মাহফুজার রহমান মঞ্জু জানান, এব্যাপারে চিলমারী মডেল থানায় অভিযোগ করা হলে, থানা পুলিশ মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। ঘটনার সত্বতা স্বীকার করেছেন চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ প্রানকৃষ্ণ দেবনাথ।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )