আজকের তারিখ- Fri-23-01-2026
 **   উলিপুরে সাংবাদিকদের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় **   আজ সরস্বতী পূজা **   ক্ষমতায় গেলে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: তারেক রহমান **   প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন পেশ করেছে ‘নবম জাতীয় বেতন কমিশন’ **   চিলমারীতে শীতবস্ত্র বিতরণ **   বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ও জুলাই সনদের প্রতি ইতালির সমর্থন **   এই নির্বাচনে নির্ধারণ হবে দেশ কাদের হাতে যাবে: মির্জা ফখরুল **   বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা **   নতুন ও সমৃদ্ধ বাংলাদেশ-এর জন্য জামায়াতের নীতিগত রূপরেখা **   চিলমারীতে “ভাসমান তেলডিপো স্থায়ীকরণের দাবিতে” গণ স্বাক্ষরতা কর্মসূচি অনুষ্ঠিত

‘রিসেট বাটন’ নিয়ে বক্তব্য স্পষ্ট করলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব

যুগের খবর ডেস্ক: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সম্প্রতি ভয়েস অব আমেরিকাকে দেওয়া সাক্ষাৎকারে ‘রিসেট বাটন’ শব্দ দুটি ব্যবহার করেন। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে চলছে নানা বিশ্লেষণ। এবার সেই ‘রিসেট বাটন’ নিয়ে কথা বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রধান উপদেষ্টার এ শব্দ দুটি ব্যবহারের বিষয়ে নিজের ব্যাখ্যা তুলে ধরেছেন প্রেস সচিব।
সেখানে তিনি বলেছেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন যে তিনি রিসেট বাটন টিপছেন। এর মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন দুর্নীতিগ্রস্ত রাজনীতি থেকে নতুন করে শুরু করা, যা বাংলাদেশের সব প্রধান প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে, অর্থনীতিকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছে এবং দশ লাখ মানুষের ভোটের অধিকার ও নাগরিক স্বাধীনতা হরণ করেছে।
‘রিসেট বাটন পুশ করেছি; এভ্রিথিং ইজ গন’ এ কথার মধ্য দিয়ে প্রধান উপদেষ্টা বাংলাদেশের গর্বিত ইতিহাস মুছে দিতে চাননি বলেও জানান শফিকুল আলম।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যখন আপনি রিসেট বাটনটি টিপবেন, আপনি আবার সব শুরু করার জন্য সফটওয়্যার রিসেট করবেন। এটি হার্ডওয়্যার পরিবর্তন করে না। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ বাংলাদেশের হার্ডওয়্যার সৃষ্টি করে।
সেখানে বলা হয়, অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাম্প্রতিক ভয়েস অব আমেরিকার সাক্ষাৎকার কিছু মানুষ ভুল ব্যাখ্যা করছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য ৮ আগস্ট ঢাকা পৌঁছালে তিনি হযরত শাহজালাল বিমানবন্দরে সাংবাদিকদের বলেন, জুলাই-আগস্টে ছাত্র-জনতার নেতৃত্বে গণঅভ্যুত্থান ছিল আমাদের দ্বিতীয় স্বাধীনতা- প্রথম স্বাধীনতা হলো দেশের গৌরবময় স্বাধীনতা যুদ্ধ ১৯৭১।
সংবাদ বিজ্ঞপ্তিতে প্রেস সচিব বলেন, প্রফেসর ইউনূস মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ছিলেন। তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার পরই বাংলাদেশ নাগরিক কমিটি গঠন করেন এবং মার্কিন সরকারকে বাংলাদেশকে স্বীকৃতি দিতে প্ররোচিত করতে যুক্তরাষ্ট্রজুড়ে অভিযান শুরু করেন। পাকিস্তানি সেনাবাহিনীর হাতে বাংলাদেশের গণহত্যা সম্পর্কে বিশ্বকে জানাতে বাংলাদেশ নিউজলেটার প্রকাশ করেন তিনি।
সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )