আজকের তারিখ- Sun-08-03-2026
 **   উলিপুরে রাতের আঁধারে ইটভাটায় মাটি নেয়ার অভিযোগে জরিমানা **   চিলমারীতে কোরআন শরিফ বিতরণ, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত **   সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি: তথ্যমন্ত্রী **   ফাল্গুনে গাছে গাছে আমের মুকুল ছড়াচ্ছে মিষ্টি ঘ্রাণ, স্বপ্ন কৃষকের মনে **   স্বপ্নের পথে ফাইজা ইসলাম **   দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী **   হাজারো প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ : রাষ্ট্রপতি **   ইরাকে ৩ বাংলাদেশির মৃত্যু **   রাষ্ট্রীয় ইফতার মাহফিল নিয়ে প্রধানমন্ত্রীর নতুন সিদ্ধান্ত **   ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নিলে বাসের রুট পারমিট বাতিল: মন্ত্রী

দুর্গাপূজায় সজাগ র‌্যাব বাহিনী: র‌্যাব মহাপরিচালক

যুগের খবর ডেস্ক: শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে গুজব ছড়িয়েছে কেউ যেন বিশৃঙ্খলা করতে না পারে সেব্যাপারে র‌্যাবের সাইবার টিম সজাগ রয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকেলে রাজধানীর বারিধারা ডিওএইচএস পূজা মন্ডপ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
র‌্যাব মহাপরিচালক আরও বলেন, সারাদেশেই উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপিত হচ্ছে। ১৫টি ব্যাটালিয়ন ৩২ হাজার পূজা মণ্ডপে নিরাপত্তা দিচ্ছে। সব ব্যাটালিয়নে কন্ট্রোল রুম রয়েছে, তা থেকে মনিটরিং করা হচ্ছে।
তিনি বলেন, বিচ্ছিন্ন ঘটনাগুলোয় তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নিয়ে আসামিদের আইনের হাতে সোপর্দ করা হচ্ছে।
ঢাকার বাইরেও বড় কোনো সমস্যা পরিলক্ষিত হয়নি বলে জনান শহিদুর রহমান।
এদিকে, এদিন দুপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এবারের পূজার নিরাপত্তার জন্য পুলিশ, বিজিবি, আনসার ও র‌্যাবসহ অন্যান্য বাহিনীকে দায়িত্বে রাখা হয়েছে।
তিনি বলেন, আগামী রোববার (১৩ অক্টোবর) পর্যন্ত বিশেষ নিরাপত্তা থাকবে। এরপরেও সারা বাংলাদেশে নিরাপত্তা থাকবে। সবাই সহযোগিতা করলে বাংলাদেশের সব মানুষ ৩৬৫ দিন নিরাপদে থাকবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পূজার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ৮ দফা নির্দেশনা দেওয়া হয়েছে। আশা করব, এবার পূজা খুবই ভালোভাবে অনুষ্ঠিত হবে।
সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )