আজকের তারিখ- Fri-12-12-2025
 **   ২৯ ডিসেম্বরের মধ্যে দেশে ফিরছেন তারেক রহমান! **   চিলমারীতে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত **   কচাকাটায় এসএসবিসি প্রকল্পের আয়োজনে ধর্মীয় নেতাদের নিয়ে বাল্যবিবাহ মোকাবেলায় প্রশিক্ষণ অনুষ্ঠিত **   আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বগুড়ায় গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত **   আসিফ ও মাহফুজের পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা **   দীর্ঘ ১৩মাস পরে পরিবারের নিকট ফিরলেন ৬ জেলে, আনন্দে আত্মহারা পরিবারের লোকজন **   নাগেশ্বরীতে একহাজার পিচ ইয়াবা ও প্রাইভেটকার জব্দ **   উলিপুর থানার নবাগত ওসি হিসেবে যোগদান করলেন সাঈদ ইবনে সিদ্দিক **   ৮ বা ১২ ফেব্রুয়ারি ভোটের তারিখ নির্ধারণ করা হবে **   আমি নির্বাচনে অংশগ্রহণ করবো: আসিফ মাহমুদ

চিলমারীতে শারদীয় দূর্গা মন্দির পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ

স্টাফ রিপোর্টার: সম্প্রীতির বাংলাদেশ গড়তে কুড়িগ্রামের চিলমারীতে বিএনপির নেতৃবৃন্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন। দুর্গা উৎসব বাঙ্গালির উৎসব। এটি জাতীয় উৎসবে পরিণত হয়েছে। সারা বাংলাদেশে শান্তিপূর্ণভাবে দুর্গা পূজা উদযাপিত হচ্ছে।
বৃহস্পতিবার চিলমারী উপজেলার রণপাগলীর তল সার্বজনীন কেন্দ্রীয় পূজা মন্দিরসহ উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন। মন্দির পরিদর্শনে গিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থানীয় নেতারা, মন্ডপের পূজারী, পূজার আইন শৃংঙ্খলাসহ সার্বিক পরিস্থিতির খোঁজ খবর নেন। এসময় তারা বলেন আমাদের সব থেকে বড় পরিচয় আমরা সবাই মানুষ। তাই স্বাধীন এই দেশে হিন্দু মুসলিম কোন ভেদাভেদ নেই। যার যে ধর্ম সে সেইভাবে পালন করবে।
পূজামন্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চিলমারী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আব্দুল বারী সরকার, সাধারন সম্পাদক আব্দুল মতিন সরকার শিরিন,
সাবেক সিনিয়র সহ সভাপতি সামসুদ্দিন, চিলমারী উপজেলা ছাত্রদল আহবায়ক ইয়াকুদ সাদ্দাত স্বাক্ষর, সাবেক যুগ্ম আহবায়ক মোফাক খারুল ইসলাম স্বাগত, চিলমারী সরকারী কলেজ শাখার সদস্য সচিব শামিম ও যুব নেতা মুরশিদ আলম শিমুল সহ আরো অনেক নেতৃবৃন্দ।
পূজামন্ডপ পরিদর্শনকালে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল বারী সরকার, বলেন, গনতান্ত্রিক দেশের মানুষ স্বাধীনভাবে নিজেদের ধর্ম পালন করবে। আমরা আশা করি আগামীতে আপনাদের এই আনন্দ-উৎসব আরো সুন্দর ভাবে পালন করবেন। আমরা আপনাদের পাশে আছি ও থাকব। ৫ দিন ব্যাপি দুর্গা উৎসব আমাদের নেতৃবৃন্দ আপনাদের সার্বিকভাবে সহযোগীতা করবে। যাহাতে আপনাদের দুর্গা উৎসব অনুষ্ঠান পালনে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।
সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )