আজকের তারিখ- Thu-12-02-2026
 **   নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল শুক্রবার: ইসি সানাউল্লাহ **   নির্বাচিত সরকার দ্রুত দায়িত্ব গ্রহণ করবে: প্রধান উপদেষ্টা **   আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি **   কানাডায় বন্দুকধারীর হামলা, নিহত ১০ **   ক্ষতির সম্মুখীন মন্দিরার সিনেমা **   বাংলাদেশকে কোনো জরিমানা বা নিষেধাজ্ঞা দিচ্ছে না আইসিসি **   জাতির উদ্দেশে তারেক রহমান এবারের ভোট জনগণের কাছে রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে দেয়ার: তারেক রহমান **   প্রচলিত ধারা পরিবর্তন করে সবাইকে নিয়ে ঐক্যের বাংলাদেশ গড়ব : জামায়াত আমির **   নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে কাল **   বাংলাদেশকে পরিকল্পিতভাবে বিশ্বকাপ থেকে দূরে রাখা হয়েছে: জামায়াত আমির

অস্ট্রিয়ান কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী

যুগের খবর ডেস্ক: বাংলাদেশে অর্থনৈতিক সম্পর্ক দৃঢ় করার লক্ষ্যে অস্ট্রিয়ান কোম্পানিগুলো বিনিয়োগে আগ্রহী বলে জানিয়েছেন অস্ট্রিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত ক্যাথরিনা উইজার। ক্যাথরিনা উইজার নয়াদিল্লিতে নিযুক্ত হলেও বাংলাদেশে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন।
আজ সোমবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ আগ্রহ প্রকাশ করেন তিনি। রাষ্ট্রদূত উল্লেখ করেন, তার সরকার দেশের তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপক সংস্কার কার্যক্রমে সমর্থন দেবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানায়।
বৈঠকে প্রধান উপদেষ্টা জানান, সংস্কার কার্যক্রম শেষ এবং ভোটার তালিকা প্রস্তুত হওয়ার পর নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
রাষ্ট্রদূত জানান, বেশ কয়েকটি অস্ট্রিয়ান কোম্পানি বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী, যার মধ্যে একটি কোম্পানি ঢাকার উপকণ্ঠে একটি কারিগরি স্কুল স্থাপন করতে চায়। তবে এর জন্য অস্ট্রিয়ান আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে সফট লোন (সহজ শর্তে ঋণ) পেতে বাংলাদেশের সহযোগিতা প্রয়োজন।
অধ্যাপক ইউনূস তৎক্ষণাৎ সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে বিষয়টি দেখার নির্দেশ দেন।
বৈঠকে বাংলাদেশের সন্ত্রাসবাদ প্রতিরোধ ব্যবস্থা, সীমান্ত সমস্যাসহ মানবপাচার, বৈধ অভিবাসন, জলবায়ু পরিবর্তন, পুলিশের সংস্কার এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
রাষ্ট্রদূত উইজার বলেন, অস্ট্রিয়ার দীর্ঘমেয়াদি নীতি হলো বৈধ অভিবাসনকে উৎসাহিত করা এবং বর্তমানে বাংলাদেশিরা পশ্চিম ইউরোপের সমৃদ্ধ এ দেশে ষষ্ঠ বৃহত্তম অভিবাসী সম্প্রদায়।
প্রধান উপদেষ্টা বলেন, অস্ট্রিয়াকে আরও বেশি বাংলাদেশিকর্মী বৈধ চ্যানেলে নিতে হবে, যা মানবপাচার কমাতে সহায়ক হবে।
বৈঠকে এসডিজিবিষয়ক প্রধান সমন্বয়কারী ও সিনিয়র সচিব লামিয়া মুরশেদ এবং অস্ট্রিয়ার সম্মানিত কনসাল তাসবিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )