আজকের তারিখ- Sat-14-03-2026
 **   ২ দফায় হামলা থেকে বেঁচে গেছেন মোজতবা খামেনি: ইরানের সংসদ সদস্য **   সাংবাদিকদের ইতিবাচক লেখা জাতিকে উৎসাহিত করবে: স্বাস্থ্যমন্ত্রী **   বড় পর্দায় কাজের স্বপ্ন জয়া মির্জার **   যুদ্ধ শেষ করতে ট্রাম্পের ওপর চাপ বাড়ছে **   গণতন্ত্রের অতন্দ্র প্রহরী খালেদা জিয়া : মির্জা ফখরুল **   বিএনপির সব পদ থেকে কায়সার কামালের পদত্যাগ **   চিলমারীতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, হিসাবে সনদ অর্জন করল “রাজারভিটা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা” **   নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে স্থানীয় অংশীদারদের সাথে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা **   উলিপুরে গণহত্যা ও স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা **   শয়তান যখন কাছের মানুষের রূপ ধরে আসে, তখন পালানোর রাস্তা থাকে না: বাঁধন

অপরাধীদের ক্ষমায় রেকর্ড করলেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন অপরাধীদের ক্ষমা করার রেকর্ড করেছেন। বৃহস্পতিবার দেশটির বিভিন্ন কারাগারে বন্দি ১ হাজার ৪৯৯ জনের সাজা মওকুফ এবং ৩৯ জনকে ক্ষমা করেছেন তিনি।
এক বিবৃতিতে এ তথ্য জানিয়ে হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ইতিহাসে এর আগে কখনও কোনো প্রেসিডেন্টের একদিনে এত বেশি অপরাধীকে ক্ষমা করার রেকর্ড নেই। এর আগে একদিনে সবচেয়ে বেশি সংখ্যক অপরাধীকে ক্ষমা করার রেকর্ডটি ছিল প্রেসিডেন্ট বারাক ওবামার। ২০১৭ সালে বিদায়ের আগে একদিনে ৩৩০ জন অপরাধীকে ক্ষমা করেছিলেন ওবামা।
পৃথক এক বিবৃতিতে বাইডেন বলেছেন, “আজ আমি প্রায় ১ হাজার ৫০০ জনেরও বেশি কয়েদির সাজা মওকুফ এবং ৩৯ জনকে ক্ষমা করেছি। যাদেরকে ক্ষমা করা হয়েছে, তাদেরকে বিশেষ শর্তে কারাগারের বাইরে রাখা হয়েছিল। সেই শর্তটি ছিল যে পরিবার এবং সমাজের সঙ্গে সম্প্রীতিমূলক সম্পর্ক বজায় রাখতে হবে। যে ৩৯ জন ক্ষমা পেয়েছেন, তারা সেই শর্ত পূরণ করেছেন।”
“আর যাদের সাজা মওকুফ করা হয়েছে, তারা দীর্ঘদিন ধরে কারাগারে সাজা ভোগ করছিলেন।” হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়েছে, যাদের সাজা মওকুফ করা হয়েছে— তাদের প্রায় সবাই গ্রেপ্তার হয়েছিলেন করোনা মহামারির সময়। মহামারির সময় করোনাবিধি ভঙ্গ ও অন্যান্য অপরাধে এত বেশি সংখ্যক লোকজনকে গ্রেপ্তার করা হয়েছিল যে যুক্তরাষ্ট্রে কারাবন্দির সংখ্যা ২০ শতাংশ বেড়ে গিয়েছিল।
চলতি ডিসেম্বরে প্রেসিডেন্টের ক্ষমতাবলে নিজের ছেলে হান্টারকে ক্ষমা করেছেন বাইডেন। করফাঁকি এবং লাইসেন্সবিহীন বন্দুক রাখার অপরাধে আদালত হান্টারকে কারাবাসের সাজা দিয়েছিলেন। তবে হান্টারকে ক্ষমা করার পর জো বাইডেন বলেছেন, এই বিচার প্রক্রিয়া স্বচ্ছ ছিল না এবং সাজা প্রদান রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত ছিল।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )