আজকের তারিখ- Fri-23-01-2026
 **   উলিপুরে সাংবাদিকদের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় **   আজ সরস্বতী পূজা **   ক্ষমতায় গেলে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: তারেক রহমান **   প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন পেশ করেছে ‘নবম জাতীয় বেতন কমিশন’ **   চিলমারীতে শীতবস্ত্র বিতরণ **   বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ও জুলাই সনদের প্রতি ইতালির সমর্থন **   এই নির্বাচনে নির্ধারণ হবে দেশ কাদের হাতে যাবে: মির্জা ফখরুল **   বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা **   নতুন ও সমৃদ্ধ বাংলাদেশ-এর জন্য জামায়াতের নীতিগত রূপরেখা **   চিলমারীতে “ভাসমান তেলডিপো স্থায়ীকরণের দাবিতে” গণ স্বাক্ষরতা কর্মসূচি অনুষ্ঠিত

বিনাপারিশ্রমিকে ‘ইকোস অব রেভল্যুশন’ উপস্থাপনায় দীপ্তি

বিনোদন ডেস্ক : উপমহাদেশের বরেণ্য সংগীতশিল্পী রাহাত ফতেহ আলি খান আজ রাজধানীর আর্মি স্টেডিয়ামে কনসার্টে গান গাইবেন। আর এ কনসার্টে কোনো পারিশ্রমিক ছাড়াই গান গাইবেন এ সংগীতের জাদুকর। আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ‘ইকোস অব রেভল্যুশন’ শীর্ষক কনসার্টের আয়োজন করছে ‘স্পিরিটস অব জুলাই’ প্ল্যাটফর্ম। এই কনসার্ট থেকে আয়কৃত সম্পূর্ণ অর্থ শহিদ ও আহতদের পরিবার নিয়ে কাজ করা কল্যাণমূলক সংস্থা ‘জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন’-এ দান করা হবে। এর মধ্যেই চ্যারিটি কনসার্টের টিকিট বিক্রি অনলাইনে চলমান রয়েছে।

এদিকে কনসার্টটি উপস্থাপনা করবেন দীপ্তি চৌধুরী। তিনি বলেন, বিনাপারিশ্রমিকে আন্তর্জাতিক এই কনসার্টের উপস্থাপনা করবেন। দীপ্তি বলেন, এটি শুধু কনসার্ট নয়, এখান থেকে অর্জিত অর্থ যাবে জুলাই বিপ্লবে আহতের সহায়তায়। এ আয়োজনে আমি কোনো পারিশ্রমিক নিচ্ছি না। এতে করে কাজটির মাধ্যমে এই মহতি উদ্যোগের অংশীদার হতে পারব বলে মনে করি।

আয়োজক স্পিরিট অব জুলাই কর্তৃপক্ষ জানায়, ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থানে আহত ও নিহতদের সহায়তার জন্য এই কনসার্টের টিকিট বিক্রির সব অর্থ শহিদ জুলাই স্মৃতি ফাউন্ডেশনে দান করা হবে। রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে কনসার্টটি। আজ শনিবার (২১ ডিসেম্বর) বসছে এ জমকালো গানের আসর। কনসার্টে আরও গান গাইবেন রাহাত ফতেহ আলি ছাড়াও জনপ্রিয় দেশীয় ব্যান্ড আর্টসেল, চিরকুট, আফটারম্যাথ ও সিলসিলার শিল্পীরা। এর বাইরেও র্যাপ সংগীত শিল্পী শেজান ও হান্নানের পরিবেশনাও থাকছে।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )