আজকের তারিখ- Fri-12-12-2025
 **   ২৯ ডিসেম্বরের মধ্যে দেশে ফিরছেন তারেক রহমান! **   চিলমারীতে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত **   কচাকাটায় এসএসবিসি প্রকল্পের আয়োজনে ধর্মীয় নেতাদের নিয়ে বাল্যবিবাহ মোকাবেলায় প্রশিক্ষণ অনুষ্ঠিত **   আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বগুড়ায় গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত **   আসিফ ও মাহফুজের পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা **   দীর্ঘ ১৩মাস পরে পরিবারের নিকট ফিরলেন ৬ জেলে, আনন্দে আত্মহারা পরিবারের লোকজন **   নাগেশ্বরীতে একহাজার পিচ ইয়াবা ও প্রাইভেটকার জব্দ **   উলিপুর থানার নবাগত ওসি হিসেবে যোগদান করলেন সাঈদ ইবনে সিদ্দিক **   ৮ বা ১২ ফেব্রুয়ারি ভোটের তারিখ নির্ধারণ করা হবে **   আমি নির্বাচনে অংশগ্রহণ করবো: আসিফ মাহমুদ

ভূরুঙ্গামারীতে মিথ্যা মামলা প্রত্যাহার এবং ওসি অপসারণের দাবিতে মানব বন্ধন

আব্দুল লতিফ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সাবেক এমপি ও বিএনপি’র নির্বাহী কমিটির সদস্যসহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার এবং ওসির অপসারণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে উপজেলা বিএনপি।
রোববার ভূরুঙ্গামারী উপজেলা বিএনপি’র আহ্বানে সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার জামতলা মোড় থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালিত হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী নিজাম উদ্দিনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে যুগ্ম আহ্বায়ক আবুল কালাম বাচ্চু, কাজী আলাউদ্দিন মন্ডল, সাবেক চেয়ারম্যান মোকলেছুর রহমান, মাহফুজার রহমান মামুন ব্যাপারী, সাবেক ছাত্র নেতা রোকনুজ্জামান, রইচ উদ্দিন বাদশা, যুবদলের সদস্যসচিব আব্দুল্লাহ আল মামুন বাবুসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি’র সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তারা অনতিবিলম্বে সাবেক এমপি সাইফুর রহমান রানাসহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার করা সহ ওসি মনিরুল ইসলামের অপসারণের দাবি জানান। এছাড়া বিএনপির বহিস্কৃত সাবেক সাধারণ সম্পাদক ফরিদুল হক শাহীন শিকদারের অবৈধ কর্মকান্ডের বিচার দাবী করেন। এ ব্যাপারে কুড়িগ্রাম জেলা প্রশাসক বরাবরে একটি স্মারকলিপি দেওয়া হয়েছে।
গত ১৬ ডিসেম্বর বিজয় স্তম্ভে ফুল দেয়াকে কেন্দ্র করে উপজেলা বিএনপি ও বিএনপির বহিস্কৃত সাধারণ সম্পাদকের অনুসারীদের মধ্যে বাকবিতন্ডার জেরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরবর্তীতে উভয় পক্ষ পৃথক ৪টি মামলা দায়ের করে। এঘটনার পর থেকে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )