আজকের তারিখ- Sat-14-03-2026
 **   ২ দফায় হামলা থেকে বেঁচে গেছেন মোজতবা খামেনি: ইরানের সংসদ সদস্য **   সাংবাদিকদের ইতিবাচক লেখা জাতিকে উৎসাহিত করবে: স্বাস্থ্যমন্ত্রী **   বড় পর্দায় কাজের স্বপ্ন জয়া মির্জার **   যুদ্ধ শেষ করতে ট্রাম্পের ওপর চাপ বাড়ছে **   গণতন্ত্রের অতন্দ্র প্রহরী খালেদা জিয়া : মির্জা ফখরুল **   বিএনপির সব পদ থেকে কায়সার কামালের পদত্যাগ **   চিলমারীতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, হিসাবে সনদ অর্জন করল “রাজারভিটা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা” **   নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে স্থানীয় অংশীদারদের সাথে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা **   উলিপুরে গণহত্যা ও স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা **   শয়তান যখন কাছের মানুষের রূপ ধরে আসে, তখন পালানোর রাস্তা থাকে না: বাঁধন

যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি চীনের

আন্তর্জাতিক ডেস্ক: তাইওয়ানে আরও অস্ত্র সরবরাহ ও সামরিক সহায়তার মার্কিন ঘোষণার তীব্র প্রতিবাদ জানিয়েছে চীন। রোববার (২২ ডিসেম্বর) বেইজিং যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপকে ‘আগুন নিয়ে খেলা’ বলে অভিহিত করেছে।

আল জাজিরার খবরে বলা হয়েছে, স্বশাসিত তাইওয়ানের জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শনিবার সামরিক সরঞ্জাম ও প্রশিক্ষণের জন্য ৫৭ কোটি ১০ লাখ মার্কিন ডলার পর্যন্ত সহায়তা অনুমোদন করেছেন। এছাড়া, প্রতিরক্ষা বিভাগ শুক্রবার জানিয়েছে, ২৯ কোটি ৫০ লাখ মার্কিন ডলারের সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে। তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করা চীন স্বভাবতই এটি পছন্দ করেনি। রোববার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় হুঁশিয়ারি দিয়ে বলেছে, তাইওয়ানকে সমর্থন এবং অস্ত্র সরবরাহ ‘আগুন নিয়ে খেলার’ মতো, যা যুক্তরাষ্ট্রের জন্য মারাত্মক পরিণতি বয়ে আনতে পারে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে তাইওয়ানে অস্ত্র সরবরাহ বন্ধ করতে এবং তাইওয়ান প্রণালীর শান্তি ও স্থিতিশীলতা ব্যাহত করে এমন ‘বিপজ্জনক পদক্ষেপ’ বন্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানানো হয়।

এর আগে গত সেপ্টেম্বরেও তাইওয়ানকে ৫৬ কোটি ৭০ লাখ ডলার সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। এরপর আবারও ৫৭ কোটি ১০ লাখ ডলারের সহায়তা অনুমোদন করলেন বাইডেন। যুক্তরাষ্ট্র বলছে, তাইওয়ানের আত্মরক্ষার সক্ষমতা বৃদ্ধি ও চীনের হুমকি প্রতিহত করতে তারা এই সহায়তা দিচ্ছে। যুক্তরাষ্ট্রের সহায়তাকে স্বাগত জানিয়েছে তাইওয়ান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডলে তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তাইওয়ানের প্রতিরক্ষার প্রতি মার্কিন সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত হলো এর মাধ্যমে।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )