আজকের তারিখ- Sun-14-12-2025
 **   নায়িকা পলি প্রার্থী হচ্ছেন, জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী **   আসন্ন নির্বাচনে প্রার্থীদের অস্ত্রের লাইসেন্স দেওয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা **   ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান **   পুত্রকে নিয়ে কেট উইন্সলেটের ফেরা **   উলিপুরে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির উদ্বোধন **   জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি **   ২৯ ডিসেম্বরের মধ্যে দেশে ফিরছেন তারেক রহমান! **   চিলমারীতে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত **   কচাকাটায় এসএসবিসি প্রকল্পের আয়োজনে ধর্মীয় নেতাদের নিয়ে বাল্যবিবাহ মোকাবেলায় প্রশিক্ষণ অনুষ্ঠিত **   আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বগুড়ায় গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে ঘনকুয়াশা ও তীব্র শীতে কাঁপছে মানুষ

আব্দুল লতিফ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতাঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ঘনকুয়াশা ও তীব্র শীতে কাঁপছে মানুষ। ভূরুঙ্গামারীর উত্তরে   পাহাড়ি ঢলে হিমালয়ের পাদদেশ ছোঁয়া হিমেল হাওয়া, তীব্র শীত ও ঘনকুয়াশায় কাবু হয়ে পড়েছে ভূরুঙ্গামারীর মানুষ। ঘনকুয়াশার সাথে উত্তরের হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। কনকনে ঠান্ডায় শীতবস্ত্রের অভাবে কষ্টে দিন কাটাচ্ছে হতদরিদ্র, ছিন্নমূল ও স্বল্প আয়ের শ্রমজীবী মানুষ।

গত দুইদিন ধরে দেখা মিলছেনা সূর্যের আলো।  দিনের বেলা সূর্যের উত্তাপ না থাকায় এবং হিমেল বাতাসে কমছে তাপমাত্রা। কুয়াশার ঘনত্ব বেশি হওয়ায় হেড লাইট জ্বালিয়ে চলছে যানবাহন।

বুধবার (১ জানুয়ারি) সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস। গতকাল মঙ্গলবার (৩১ ডিসেম্বর) জেলার তাপমাত্রা ছিল ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

রাতে শরীরে পাতলা কাপড় জড়িয়ে গুটিসুটি হয়ে শুয়ে থাকলেও জীবিকার প্রয়োজনে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষদের কাজে যেতেই হয়।

উপজেলার পাথরডুবি ইউনিয়নের হাশেম আলী (৭৫),আকরাম আলী(৭৯) ও কান্দুরি বেওয়াসহ (৮০), অনেকেই জানান, ‘কি ঠান্ডা বাহে। ঠান্ডা বাতাসে হাত, পাও গড গড করি কাঁপে। বুড়া হাড্ডিত জ্বর ছাড়বের চায়না শরীরে কাঁপুনি দিয়ে জ্বর আসে । পাতলা কাপড়োত ঠান্ডায় যাবার নাগছে না। কেমন করি বাইছমো বাহে তোমরা কনতো।

ঠেলা চালক ফজলু মিয়া জানান, ঠেলা নিয়ে রাস্তায় বেড় হইছি কিন্তু ভাড়া পাচ্ছি না। গত দুইদিন থেকে পরিবারের জন্য খাবার কিনতে কষ্ট হচ্ছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোফাখখারুল ইসলাম বলেন, কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় থেকে দুই ধাপে ৯০০ কম্বল ও ৬ লক্ষ টাকা বরাদ্দ পাওয়া গেছে। বরাদ্দকৃত ৬ লক্ষ টাকা দিয়ে ১ হাজার ৪০০ কম্বল ক্রয় করা হয়েছে।কম্বল বিতরণ চলমান আছে।

কুড়িগ্রামের রাজারহাট কৃষি ও আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, বছরের জানুয়ারি মাস হচ্ছে সবচেয়ে শীতলতম মাস। তাই আগামীতে আরও তাপমাত্রা কমে শৈত্যপ্রবাহ এ জেলার উপর দিয়ে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )