আজকের তারিখ- Fri-23-01-2026
 **   উলিপুরে সাংবাদিকদের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় **   আজ সরস্বতী পূজা **   ক্ষমতায় গেলে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: তারেক রহমান **   প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন পেশ করেছে ‘নবম জাতীয় বেতন কমিশন’ **   চিলমারীতে শীতবস্ত্র বিতরণ **   বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ও জুলাই সনদের প্রতি ইতালির সমর্থন **   এই নির্বাচনে নির্ধারণ হবে দেশ কাদের হাতে যাবে: মির্জা ফখরুল **   বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা **   নতুন ও সমৃদ্ধ বাংলাদেশ-এর জন্য জামায়াতের নীতিগত রূপরেখা **   চিলমারীতে “ভাসমান তেলডিপো স্থায়ীকরণের দাবিতে” গণ স্বাক্ষরতা কর্মসূচি অনুষ্ঠিত

ভূরুঙ্গামারী মহিলা কলেজে গভর্নিং বডির সদস্য নির্বাচনে মনোনয়ন পত্র অস্বাভাবিক মুল্য বৃদ্ধি

যুগের খবর ডেস্ক: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী মহিলা কলেজের গভর্ণিং বডির অভিভাবক সদস্য নির্বাচনে মনোনয়ন পত্রের মূল্য অস্বাভাবিক বৃদ্ধি করে ১০ হাজার টাকা নির্ধারণ করেছে কলেজ কর্তৃপক্ষ।

এ নিয়ে মনোনয়ন প্রত্যাশী অভিভাবকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। অস্বাভাবিক মূল্য বৃদ্ধির অভিযোগ করে মনোনয়ন প্রত্যাশী দু’জন অভিভাবক উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছে।জানাগেছে,বর্তমানে কলেজটিতে ৫ সদস্য বিশিষ্ট এডহক কমিটি রয়েছে। নিয়মিত কমিটি গঠনের লক্ষে ভারপ্রাপ্ত অধ্যক্ষ অভিভাবক সদস্য নির্বাচনী তফসিল ঘোষণা করেন। নির্বাচনী তফশীল অনুযায়ী অভিভাবক এসএম মোশারফ হোসেন ও আজিজুল হক জীবন মনোনয়নপত্র ক্রয় করতে গেলে তারা এই অস্বাভাবিক মূল্য জানতে পারেন। পরে তারা উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেন।

অভিযোগকারী এসএম মোশারফ হোসেন বলেন, বাণিজ্য করার উদ্দেশ্যে এবং ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য মনোনয়নপত্রের উচ্চ মূল্য নিধার্রন করা হয়েছে।

এ ব্যাপারে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রমজানুল হক বলেন, কমিটির সিদ্ধান্ত মোতাবেক মনোনয়ন পত্রের মূল্য নির্ধারণ করা হয়েছে। এছাড়া নীতিমালায় কত টাকা নির্ধারণ করা হবে এরকম কোন নির্দেশনা নেই।

উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস জানান, অভিযোগ পেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছি। যেহেতু নীতিমালায় কোন নির্দেশনা নেই। তাই কমিটির সিদ্ধান্ত মোতাবেক তারা মূল্য নির্ধারণ করেছে।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )