আজকের তারিখ- Fri-13-03-2026
 **   গণতন্ত্রের অতন্দ্র প্রহরী খালেদা জিয়া : মির্জা ফখরুল **   বিএনপির সব পদ থেকে কায়সার কামালের পদত্যাগ **   চিলমারীতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, হিসাবে সনদ অর্জন করল “রাজারভিটা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা” **   নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে স্থানীয় অংশীদারদের সাথে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা **   উলিপুরে গণহত্যা ও স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা **   শয়তান যখন কাছের মানুষের রূপ ধরে আসে, তখন পালানোর রাস্তা থাকে না: বাঁধন **   ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু আজ **   রাশিয়া থেকে তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চাইল বাংলাদেশ **   এমপি-মন্ত্রীদের মার্জিত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর **   ভারত থেকে ডিজেল আমদানি বাড়ানোর ভাবনা

বেগুন চাষে কৃষকের বাজিমাত, পাঁচ মাসে আয় হবে আড়াই লাখ টাকা

এস, এম নুআস: কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা মডেল ইউনিয়নের সাববাঁধ এলাকার কৃষক রবিউল ইসলাম বেগুন চাষ করে বাজিমাত করেছেন। পাঁচ মাসে আড়াই লাখেরও বেশি টাকা আয় করবেন বলে প্রত্যাশা করছেন। তিনি উপজেলা কৃষি অফিস থেকে প্রণোদনার বীজ, সার ও আনুসাঙ্গিক কিছু নগদ অর্থ পেয়ে শুরু করেছেন বেগুন চাষ। এখন তিনি গড়ে প্রতিদিন বেগুন বিক্রি করছেন ৪ থেকে ৫ মণ। বাজারে দামও পাচ্ছেন মণ প্রতি ৭‘শ থেকে ৮‘শ টাকা।
কৃষি অফিস জানায়, উপজেলায় রবি মৌসুমে সাড়ে ৫‘শ হেক্টর জমিতে শাকসবজি চাষ হয়েছে। এরমধ্যে বাঁধা কপি, ফুলকপি, টমেটো, বেগুনসহ অন্যান্য শীতকালীন সবজি রয়েছে।
সরেজমিন ও কৃষকের সঙে কথা বলে জানা গেছে, রবি মৌসুমে অন্যান্য সব্জির তুলনায় এক একর জমিতে বেগুন লাগিয়ে বাজিমাত করেছেন কৃষক রবিউল ইসলাম। লাভ বেশি হওয়ায় অন্য আবাদ বাদ দিয়ে তিনি বেগুন চাষে ঝুঁকেছেন। গাছে ঝাঁকে ঝাঁকে ধরে বেগুন। দুই একদিন পর পর ক্ষেত থেকে তোলেন ৮ থেকে ৯ মণ বেগুন। বাজারজাতেও ভালই সাড়া পাচ্ছেন তিনি। এখন নিজ এলাকার চাহিদা মিটিয়ে বিক্রি করছেন আশেপাশে উপজেলা গুলোতেও। ইতিমধ্যে ক্ষেত হতে বেগুন বিক্রি করেছেন প্রায় ৮০ হাজার টাকার। তবে আগামী পাঁচ মাস এই ক্ষেতে পরিচর্যা করলে আড়াই লাখেরও বেশি টাকা আয় করবেন বলে জানিয়েছেন এই কৃষক।
রবিউল ইসলাম জানান, বেগুন চাষ শুরু করতে এখন পর্যন্ত খরচ হয়েছে মাত্র ১৫ হাজার টাকা। তবে এরই মধ্যে বিক্রি করছেন প্রায় ৮০ হাজার টাকার বেগুন।
তিনি বলেন, বন্যার আগ পর্যন্ত রাখবেন বেগুন ক্ষেত। এতে তিনি আয় করবেন আড়াই লাখ টাকারও বেশি। এখন কৃষি অফিস থেকে অন্যান্য সকল সুযোগ সুবিধা অব্যাহত রাখার প্রত্যাশাও করেছেন তিনি।
উপ-সহকারী কৃষি অফিসার মোঃ রফিকুল ইসলাম বলেন, কৃষি অফিসের প্রকল্পের আওতায় রবিউল ইসলামকে প্রণোদনার বীজ, সারসহ নগদ কিছু টাকা দেয়া হয়েছিল। এ দিয়ে তিনি বেগুন চাষ করেন। এখন এই ক্ষেত হতে তিনি দুই থেকে আড়াই লাখ টাকা আয় করবেন।
চিলমারী উপজেলা কৃষি অফিসার কুমার প্রণয় বিষাণ দাস জানান, ওই কৃষককে প্রণোদনার আওতায় এক একর জমিতে বেগুন লাগানোর জন্য বীজ সার দেয়া হয়েছে। উনি বেগুন চাষ করে বেশ লাভবান হয়েছেন। আমরা পর্যায়ক্রমে অন্যান্য কৃষকদেরও প্রণোদনার আওতায় আনা হবে।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )