আজকের তারিখ- Fri-23-01-2026
 **   উলিপুরে সাংবাদিকদের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় **   আজ সরস্বতী পূজা **   ক্ষমতায় গেলে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: তারেক রহমান **   প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন পেশ করেছে ‘নবম জাতীয় বেতন কমিশন’ **   চিলমারীতে শীতবস্ত্র বিতরণ **   বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ও জুলাই সনদের প্রতি ইতালির সমর্থন **   এই নির্বাচনে নির্ধারণ হবে দেশ কাদের হাতে যাবে: মির্জা ফখরুল **   বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা **   নতুন ও সমৃদ্ধ বাংলাদেশ-এর জন্য জামায়াতের নীতিগত রূপরেখা **   চিলমারীতে “ভাসমান তেলডিপো স্থায়ীকরণের দাবিতে” গণ স্বাক্ষরতা কর্মসূচি অনুষ্ঠিত

করোনায় ‘শাটডাউন’র শঙ্কায় যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে যুক্তরাষ্ট্র সরকারের কার্যক্রমে পুরোপুরি অচলাবস্থা (ফুল শাটডাউন) নেমে আসতে পারে বলে শঙ্কা তৈরি হয়েছে। এমনকি করোনার কারণে দেশটিতে যে সংকট তৈরি হয়েছে তা দুই মাস পর্যন্ত চলতে পারে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসের করোনাভাইরাস বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউসির বক্তব্যে উঠেছে এমন শঙ্কার কথা। শুক্রবার গুড মর্নিং আমেরিকা ও সিবিএস দিস মর্নিং নামে দুটি সাক্ষাৎকারে তিনি করোনাভাইরাস ও যুক্তরাষ্ট্র পরিস্থিতি নিয়ে কথা বলেন।

গত জানুয়ারিতে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৮ হাজার ১৫২ জন। এদের মধ্যে মারা গেছেন ৫ হাজার ৮০ জন। তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৭০ হাজার ৭১৪ জন।

চীন এ ভাইরাস সংক্রমণের লাগাম কিছুটা টেনে ধরলেও এটি এখন ইউরোপ ও আমেরিকায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ২১ জানুয়ারি যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্ত মাত্র একজন থাকলেও তা সময় গড়ানোর সঙ্গে সঙ্গে লাফিয়ে লাফিয়ে বেড়েছে। গত ১১ মার্চেই দেশটিতে ১ হাজার ৩১৫ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হন। বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশটিতে এখন পর্যন্ত ১ হাজার ৭৫৮ জন আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ৪১ জন।

প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে জাইর বলসোনারোর করমর্দন। এরপরই করোনায় আক্রান্তের খবর আসে ব্রাজিল প্রেসিডেন্টের। ৭ মার্চের ছবি

ড. অ্যান্থনি ফাউসি বলেন, সামলাতে না পারলে পরিস্থিতি সত্যিই আরও নাজুক হবে।

চীন ও ইতালির মতো যুক্তরাষ্ট্র পুরোপুরি অচলাবস্থার দিকে যাচ্ছে কি-না, এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি নিশ্চিত নই এ বিষয়ে। তবে এমন কিছু হলে অবাক হওয়ার কিছু থাকবে না। একটা বিষয় বলতে পারি যে, সব কিছুই (ফুল শাটডাউনও) আলোচনার টেবিলে রয়েছে। যেভাবে দিনে দিনে সপ্তাহে সপ্তাহে পরিস্থিতি গড়াচ্ছে, আমাদের তা সামলানোই এখন প্রধান কাজ।

সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিনিদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, এই ভাইরাস শিগগির বিদায় হবে। যদিও বৃহস্পতিবার (১২ মার্চ) তিনি ইউরোপিয়ানদের জন্য যুক্তরাষ্ট্রের দ্বার বন্ধ করে দেন এবং বলেন, বাইরে থাকা যেসব আমেরিকানের করোনা টেস্ট পজিটিভ এসেছে, তারাও এখন দেশে ফিরতে পারবেন না।

ফাউসি বলেন, এই সংকট আরও ক’সপ্তাহ চলতে পারে, এমনকি সেটা দুই মাসও হতে পারে। এ বিষয়ে কোনো ভবিষ্যদ্বাণী করা যায় না, তবে আপনি অতীতে ঘাঁটলে দেখবেন যে, কয়েক সপ্তাহ থেকে আট সপ্তাহ (৫৬ দিন) পর্যন্ত লেগে গেছে।

যুক্তরাষ্ট্র সরকারে যে শাটডাউন চলে, তাতে কেন্দ্রীয় সরকারের কার্যক্রম বন্ধ হয়ে যায়। এতে লাখ লাখ সরকারি চাকরিজীবীকে বেতন ছাড়াই বাধ্যতামূলত ছুটিতে যেতে হয়। মহাকাশ গবেষণা সংস্থা (নাসা), জাতীয় পার্ক, পরিবেশ সংরক্ষণবিষয়ক সংস্থাসহ বেশ কিছু সেবা সংস্থার কার্যক্রম বন্ধ হয়ে যায়। এতে অর্থনৈতিকভাবে চ্যালেঞ্জের সামলাতে হয় দেশটিকে।

এদিকে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, করোনা শুধু বিশ্বের মানুষের স্বাভাবিক জীবনে বিপর্যয় ঘটায়নি, এতে বিপর্যস্ত হয়ে পড়েছে বৈশ্বিক অর্থনীতি, পণ্য পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। বিশেষ করে আকাশপথে ক্ষতির পরিমাণ হাজার হাজার কোটি ডলার ছাড়িয়েছে। শেয়ারবাজারগুলোর অবস্থা নাজেহাল। বিশ্ব বাণিজ্যে চলছে বিপর্যয়।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )