আজকের তারিখ- Sun-15-02-2026

চিলমারীতে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা আইন শৃঙ্খলা সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, চিলমারী বন্দর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ ইমতিয়াজ হোসেন, চিলমারী মডেল থানার সাব ইন্সপেক্টর মোঃ শাহজালাল, চিলমারী উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী সরকার, ডাঃ লাকী খাতুন, চিলমারী প্রেসক্লাব সভাপতি মোঃ নজরুল ইসলাম সাবু, প্রেসক্লাব চিলমারীর সভাপতি মোঃ মনিরুল আলম লিটু প্রমুখ। সভায় জানানো হয়, স্থানীয় প্রশাসন অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে কঠোর অবস্থানে রয়েছে। এছাড়া মাদক, চোরাকারবারীসহ সবধরণের অপরাধ দমনে কাজ করছে প্রশাসন।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )