আজকের তারিখ- Sun-08-03-2026
 **   উলিপুরে রাতের আঁধারে ইটভাটায় মাটি নেয়ার অভিযোগে জরিমানা **   চিলমারীতে কোরআন শরিফ বিতরণ, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত **   সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি: তথ্যমন্ত্রী **   ফাল্গুনে গাছে গাছে আমের মুকুল ছড়াচ্ছে মিষ্টি ঘ্রাণ, স্বপ্ন কৃষকের মনে **   স্বপ্নের পথে ফাইজা ইসলাম **   দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী **   হাজারো প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ : রাষ্ট্রপতি **   ইরাকে ৩ বাংলাদেশির মৃত্যু **   রাষ্ট্রীয় ইফতার মাহফিল নিয়ে প্রধানমন্ত্রীর নতুন সিদ্ধান্ত **   ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নিলে বাসের রুট পারমিট বাতিল: মন্ত্রী

রাজারহাটে ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম ও উলিপুরে আ’লীগ নেত্রী মতি শিউলী গ্রেফতার

প্রহলাদ মন্ডল সৈকত, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম (৩৯) কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২০ জানুুয়ারি) দুপুরে রাজারহাট বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানান, আব্দুস সালাম উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। তিনি চাকিরপশার ইউনিয়নের চেয়ারম্যান এবং ওই ইউনিয়নের পীরমামুদ গ্রামের ওসমান আলীর ছেলে। তিনি গত আওয়ামী লীগের আমলে ইউপি নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে জয়ী হয়েছেন। সোমবার (২০জানুয়ারী) দুপুরে রাজারহাট বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পরপর দ্রুত তাকে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করে থানা পুলিশ। এর আগে গত রোববার বিকেলে উপজেলার বিদ্যানন্দ ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের ইউনিয়ন সভাপতি তাইজুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।
রাজারহাট থানার ওসি আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন,  ইউপি চেয়ারম্যান আব্দুস সালামকে নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
অপরদিকে কুড়িগ্রামের উলিপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় আওয়ামী লীগ নেত্রী মতি শিউলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তিনি জেলা আওয়ামী লীগের সদস্য, উলিপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং সাবেক উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছিলেন। সোমবার (২০ জানুয়ারি) দুপুরে উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজ গেটের সামন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গত ১৮ জুলাই দুপুরে উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজ এবং মসজিদুল হুদা সংলগ্ন এলাকা থেকে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলা ও মারধর করা হয়। এই ঘটনার পর গত ২১ নভেম্বর মোসাব্বির হোসেন নামে এক শিক্ষার্থী বাদী হয়ে ৪৪ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আরো ১৮০ জনকে আসামি করা হয়।
উলিপুর থানার ওসি জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )