আজকের তারিখ- Thu-30-04-2026
 **   ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা **   লালমনিরহাটে মাদক মামলায় ইউপি চেয়ারম্যানসহ দুইজনের ৫ বছর কারাদণ্ড **   ফ্যামিলি কার্ডে টাকা পেলেন ৩৭৮১৪ পরিবারের নারী প্রধান: প্রধানমন্ত্রী **   সয়াবিন তেলের দাম বাড়লো সরকার **   কুড়িগ্রামে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সাড়ে ১৬হাজার টাকা খোয়ালেন প্রধান শিক্ষক **   ভূরুঙ্গামারী নাগেশ্বরী মহাসড়কে ট্রাক- মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৫ জনের মৃত্যু **   ‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’ পাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া **   নিখোঁজের ১০ দিন পর উদ্ধার, দেশে ফিরছে লিমনের মরদেহ **   দক্ষ ও অর্ধদক্ষ শ্রমিক নিয়ে বাংলাদেশ-বেলারুশ আলোচনা **   রাজারহাটে নবাগত ইউএনও মিজ্ তানজিলা তাসনিমের যোগদান

ভূরুঙ্গামারীতে চর বিষয়ক মন্ত্রণালয় গঠনের দাবীতে মানববন্ধন ও সমাবেশ

আব্দুল লতিফ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতাঃ ‘আইসো বাহে চর বাঁচাই’- স্লোগানে চরের মানুষের জীবন মান উন্নয়নের লক্ষ্যে চর বিষয়ক মন্ত্রণালয় গঠনের দাবিতে  কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ভূরুঙ্গামারী উপজেলা চর উন্নয়ন কমিটি  এ কর্মসূচীর আয়োজন করে। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার কয়েকশ মানুষ অংশ গ্রহণ করেন।
চরাঞ্চলের মানুষের জীবনের মান উন্নয়নে চর মন্ত্রণালয়ের দাবিতে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে কুড়িগ্রাম জেলা চর উন্নয়ন কমিটির আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, সদস্য সচিব এসএম আশরাফুল হক রুবেল ও ডা. মাহাফুজুর রহমান মারুফ প্রমুখ বক্তব্য রাখেন।
মানববন্ধনে কুড়িগ্রাম জেলা চর উন্নয়ন কমিটির আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু বলেন, কুড়িগ্রাম জেলার ৫৩ শতাংশ মানুষ হতদরিদ্র। কুড়িগ্রামে প্রায়  ৮৫০ বর্গ কি.মি. চর রয়েছে। এইসব চরে প্রায় সাড়ে ৫ লাখের অধিক মানুষ বসবাস করে। চরের উন্নয়ন না হলে এসব মানুষের ভাগ্যের উন্নয়ন হবেনা।
তিনি অভিযোগ করেন, জেলার চরগুলোয় প্রায় দেড়শতাধিক এনজিও কাজ করে। কিন্তু এনজিগুলো চরের একজন মানুষকেও স্বাবলম্বী করতে পারে নাই। পানি উন্নয়ন বোর্ড হাজার হাজার কোটি টাকা খরচ করছে, কি করেছে? একদিকে বাঁধে অরেকদিকে ভাঙে। ওরা ওই ভাবে কাজ করে, এমন ভাবে করবে যাতে পরের অংশটা ভাঙে। টাকা আনবে টাকা খাবে। ওটাকে পানি উন্নয়ন বোর্ড বলা যাবে না, মানি উন্নয়ন বোর্ড বলা যায়। কুড়িগ্রাম হচ্ছে মঙ্গার পরীক্ষাগার। সবাই মঙ্গা নিয়ে নাড়াচাড়া করে কিন্তু মঙ্গা ভালো হয়না। চর মন্ত্রণালয় না হওয়া পর্যন্ত চরের মানুষের উন্নয়ন হবেনা। তাই চর মন্ত্রণালয় এখন সময়ের দাবি।

এসময় অন্যান্যের মধ্যে ভূরুঙ্গামারী উপজেলা চর উন্নয়ন কমিটির আহ্বায়ক রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী গোলাম মোস্তফা, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী নিজাম উদ্দিন ও অধ্যাপক নাজমুননাহার বিউটি সহ কুড়িগ্রামের বিভিন্ন উপজেলার চর উন্নয়ন কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )