আজকের তারিখ- Sat-18-04-2026
 **   কুড়িগ্রামে বড়াইবাড়ী দিবস পালিত **   কুড়িগ্রামে জ্বালানি তেল মাদকদ্রব্যসহ অর্ধকোটি টাকার মালামাল জব্দ করেছে বিজিবি **   কৃষকরা লোকসান গুনছে মরিচ ও পেঁয়াজে কুড়িগ্রামে  চরাঞ্চলে বাম্পার ফলন, তবুও কৃষকের হাহাকার **   কুড়িগ্রামে চরাঞ্চলেসহ প্রত্যন্ত এলাকায় ডিজেল সংকটে ব্যহত হচ্ছে কৃষি সেচ কার্যক্রম **   ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির বর্ষপূর্তি উদযাপন **   কুড়িগ্রামে যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত **   চিলমারীতে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার **   ৪১৯ যাত্রী নিয়ে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট জেদ্দায় পৌঁছেছে **   শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে লড়বেন মুক্তি **   হজ ফ্লাইট উদ্বোধন

নতুন রাজনৈতিক দলের নাম হচ্ছে ‘জাতীয় নাগরিক পার্টি’

যুগের খবর ডেস্ক: তরুণদের নেতৃত্বাধীন নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে আগামীকাল শুক্রবার। এই দলের শীর্ষ পদে কারা আসছেন সে বিষয় প্রায় চূড়ান্ত। ‘শিবিরের সাবেক’ দুই নেতা দলে থাকছেন না বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়েছেন। তাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সদস্যদের মধ্য থেকেই আসছে নতুন দলের নেতৃত্ব।
নাহিদ ইসলাম নতুন দলে যোগ দিতে ইতিমধ্যে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন। তবে নতুন দলটির নাম কী হবে সেটি এখনো স্পষ্ট নয়।
নাগরিক কমিটির একাধিক নেতাকর্মীর সঙ্গে কথা বলে জানা যায়, এই ছাত্রসংগঠনের নামের আদলেই নতুন দলের নাম হওয়ার সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে দলটির নাম হতে পারে ‘বাংলাদেশ গণতান্ত্রিক নাগরিক সংসদ’। তবে ‘জাতীয় নাগরিক পার্টি’ ও ‘বাংলাদেশ নাগরিক পার্টি’ নাম দুটি আলোচনায় রয়েছে বলে জানা গেছে।
এদিকে একটি সূত্র অনেকটা নিশ্চিত করেছে, নতুন রাজনৈতিক দলের নাম হতে যাচ্ছে, ‘জাতীয় নাগরিক পার্টি’।
অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম এবং জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব আকতার হোসেনের নেতৃত্বেই আত্মপ্রকাশ করতে যাচ্ছে তরুণদের নতুন রাজনৈতিক দল। এছাড়া দলটিতে মুখপাত্র ও মুখ্য সংগঠকের পদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলমই চূড়ান্ত।
জাতীয় নাগরিক কমিটির একাধিক সূত্র বলছে, এই পদে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়েই আলোচনা করছেন শীর্ষ নেতারা, যাকে নতুন দলে সমঝোতার ভিত্তিতে জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব পদে রাখা হয়েছিল। আর জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব পদে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিনকে নিয়ে আলোচনা চলছে। এর কারণ হিসেবে বলা হচ্ছে, দলটির শীর্ষ পদে নারী নেতৃত্ব থাকছেন না বলে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা হচ্ছে। সেই সমালোচনার জন্য এই পদে সামান্তা শারমিনকেই রাখার চিন্তা-ভাবনা চলছে। জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব পদ ছাড়াও নতুন আরো তিনটি পদ সৃষ্টি করে গুরুত্বপূর্ণ সাবেক ছাত্রনেতাদের জায়গা করে দেওয়ার চেষ্টা চলছে বলেও জানা যায়।
এই পদগুলো হলো মুখ্য সমন্বয়ক, কোষাধ্যক্ষ ও দপ্তর সম্পাদক। এসব পদ এবং এর বাইরের গুরুত্বপূর্ণ পদে জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, তাসনিম জারা, আরিফুল ইসলাম আদীব, যুগ্ম সদস্যসচিব অনিক রায়, মাহবুব আলম ও অলিক মৃকে দেখা যেতে পারে। এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব আরিফ সোহেল, মুখপাত্র উমামা ফাতেমা এবং মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসউদকেও দলের গুরুত্বপূর্ণ পদে দেখা যেতে পারে।
সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )