আজকের তারিখ- Sun-15-02-2026

ফুলবাড়ীতে রাতে প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার গৃহবধূ, গ্রেফতার-৫

প্রহলাদ মন্ডল সৈকত, কু‌ড়িগ্রাম: কু‌ড়িগ্রা‌মের ফুলবাড়ী‌তে এক গৃহবধূ (২০) সংঘবদ্ধ ‘ধর্ষ‌ণের’ শিকার হ‌য়ে‌ছেন। মঙ্গলবার (২৫ ফেব্রুয়া‌রি) দিবাগত রা‌তে উপ‌জেলার বড়‌ভিটা ইউ‌নিয়‌নে এ ঘটনা ঘ‌টে। ঘটনায় জ‌ড়িত থাকার অ‌ভি‌যো‌গে বৃহস্প‌তিবার ভোর রা‌তে ৫ যুবক‌কে গ্রেফতার ক‌রে‌ছে পু‌লিশ।
গৃহবধূর অ‌ভি‌যোগ ও পু‌লিশ সূ‌ত্রে জানা গে‌ছে, ভুক্ত‌ভোগী গৃহবধূর সা‌থে মইনুল হক (২২) না‌মে এক যুব‌কের প্রেমের সম্পর্ক চল‌ছিল। গত মঙ্গলবার রা‌তে স্থানীয় এক‌টি ইউক‌্যা‌লিপ্টাস বাগা‌নে মইনু‌লের সা‌থে দেখা কর‌তে যান ওই গৃহবধূ। কিন্তু মইনুল তার আ‌রেক সহ‌যোগী ইয়াকু‌বের (২৫) সা‌থে যোসাজস ক‌রে আরও ৫ যুবককে সা‌থে নি‌য়ে ধর্ষ‌ণের প‌রিকল্পনা ক‌রে। মঙ্গলবার রা‌তে গৃহবধূ মইনু‌লের সা‌থে দেখা করতে গে‌লে ৭ যুবক মি‌লে গৃহবধূ‌কে ‘ধর্ষণ’ ক‌রে।
এ ঘটনায় ভুক্ত‌ভোগী গৃহবধূ বুধবার ফুলবাড়ী থানায় লি‌খিত অ‌ভি‌যোগ দেন। প‌রে পু‌লিশ অ‌ভিযান চা‌লি‌য়ে বৃহস্প‌তিবার ভোর রা‌তে মইনুল ও ইয়াকুব সহ ৫ যুবক‌কে ‌গ্রেফতার করে। ‌গ্রেফতার অপর তিন আসা‌মি হ‌লেন, হাসানুর রহমান (২০), সো‌হেল রানা (২১) ও লাল মিয়া (৪০)। অ‌ভিযুক্ত অপর দুই আসা‌মি হ‌লেন আ‌তিয়ার রহমান (৩৫) ও আল আ‌মিন (২০)। আসা‌মিরা সবাই ফুলবাড়ী উপ‌জেলার বা‌সিন্দা।
ভুক্ত‌ভোগী গৃহবধূর পৈ‌ত্রিক নিবা‌স এলাকার ইউ‌পি সদস‌্য আ‌জিমু‌দ্দিন ব‌লেন, ‘ গৃহবধূর স্বামীর সা‌থে দাম্পত‌্য কলোহ চল‌ছে। পা‌রিবা‌রিকভা‌বে তা‌দের বি‌চ্ছেদের আ‌লোচনা আ‌ছে। ত‌বে তার বিরু‌দ্ধে অন‌্য কোনও খারাপ অ‌ভি‌যোগ নেই।’
ফুলবাড়ী থানার ও‌সি মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান বলেন, ‘ অ‌ভিযুক্ত আসা‌মি‌দের ম‌ধ্যে পাঁচ জন‌কে গ্রেফতার করা হ‌য়ে‌ছে। ভি‌কটি‌মের স্বাস্থ‌্য পরীক্ষার ব‌্যবস্থা সহ গ্রেফতার আসা‌মি‌দের আদাল‌তে পাঠা‌নোর ব‌্যবস্থা নেওয়া হ‌য়ে‌ছে।’#

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )