আজকের তারিখ- Tue-17-03-2026
 **   পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত ৪০০ **   দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী **   ট্রেনে ঘরমুখো মানুষের ভিড়, টিকিট কেটে সিট না পাওয়ার অভিযোগ **   প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচিকে সাধুবাদ জানালেন জামায়াত আমির **   ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ **   ট্রাম্পের সহায়তার ডাকে ব্রিটেন-জার্মানি-গ্রিসের না **   আমরা সেই কাজ করতে চাই, যাতে মানুষের উপকার হয় : প্রধানমন্ত্রী **   চিলমারীতে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহাসিক অষ্টমী স্নান মেলা-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত **   চিলমারীতে “জাতীয় নাগরিক পার্টি (এনসিপি’র)” ২য় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত **   উলিপুরের পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে বাঁধের কাজ চলমান

কুড়িগ্রামে বিজিবি-বিএসএফের অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে দুই দেশের সীমান্ত এলাকাগুলোতে শান্তি-শৃংখলা ও সম্প্রতি রক্ষার লক্ষে বিজিবি-বিএসএফের মধ্যে অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

গত শনিবার (১ মার্চ) বিকাল ৪.১০ মিনিটে উপজেলার কুরুষা ফেরুষা সীমান্তের ৯৩৬ নম্বর মেইন পিলারের পাশে ভারতীয় বসকোঠাল এলাকায় নোম্যান্সলেন্ডে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।  বৈঠকটি সন্ধ্যা ৬ টায় শেষ হয়।
বিজিবি সুত্রে জানা গেছে, পতাকা বৈঠকে বিজিবির ৭ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাকিল আলম। অন্য দিকে বিএসএফের ৭ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ভারতীয় ৩ বিএসএফ ব্যাটলিয়নের অধিনায়ক রাজ কুমার।  দেড় ঘন্টাব্যাপী অনুষ্ঠিত এ বৈঠক শেষে বিএসএফ বিজিবির অধিনায়ককে  কাঁটাতারের বেড়া পরিদর্শন করান।

এ প্রসঙ্গে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাকিল আলম জানান, বিএসএফের ব্যাটালিয়নের অধিনায়ক নতুন এসেছেন। তার সাথে সৌজন্য সাক্ষাত হয়েছে। দুই দেশের সীমান্ত এলাকাগুলোতে শান্তি শৃঙ্খলা ও সম্প্রতি রক্ষার্থে রুটিন অনুযায়ী বিভিন্ন  বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )