আজকের তারিখ- Sat-18-04-2026
 **   কুড়িগ্রামে বড়াইবাড়ী দিবস পালিত **   কুড়িগ্রামে জ্বালানি তেল মাদকদ্রব্যসহ অর্ধকোটি টাকার মালামাল জব্দ করেছে বিজিবি **   কৃষকরা লোকসান গুনছে মরিচ ও পেঁয়াজে কুড়িগ্রামে  চরাঞ্চলে বাম্পার ফলন, তবুও কৃষকের হাহাকার **   কুড়িগ্রামে চরাঞ্চলেসহ প্রত্যন্ত এলাকায় ডিজেল সংকটে ব্যহত হচ্ছে কৃষি সেচ কার্যক্রম **   ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির বর্ষপূর্তি উদযাপন **   কুড়িগ্রামে যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত **   চিলমারীতে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার **   ৪১৯ যাত্রী নিয়ে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট জেদ্দায় পৌঁছেছে **   শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে লড়বেন মুক্তি **   হজ ফ্লাইট উদ্বোধন

কিন্ডারগার্টেন সোসাইটির বৃত্তির ফলাফল রাজারহাটে শিশুনিকেতন রাজারহাট শীর্ষে

প্রহলাদ মন্ডল সৈকত, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ২০২৪ সালের বৃত্তি পরীক্ষার ফলাফলে কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় শিশুনিকেতন রাজারহাট শীর্ষে রয়েছে। এবারে এসোসিয়েশন বৃত্তি পরীক্ষার ফলাফলে শিশু নিকেতন রাজারহাট থেকে মোট ৫৬ জন বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে ২৯ জন ও সাধারণ গ্রেড পেয়েছে ২৭ জন । রাজারহাট উপজেলার সর্বোচ্চ বৃত্তিপ্রাপ্ত প্রতিষ্ঠান শিশু নিকেতন রাজারহাট দ্বিতীয় স্থানে রয়েছে আল হেলাল একাডেমী নাজিমখান। এ প্রতিষ্ঠানে ২৯জন বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে ১৮ জন ও সাধারণ গ্রেড পেয়েছে ১৭ জন এবং তৃতীয় স্থানে রয়েছে ফুলকুঁড়ি কিন্ডার গার্টেন। এ প্রতিষ্ঠানে ২৮জন বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে ১৫ জন ও সাধারণ গ্রেড পেয়েছে ১৩ জন। শিশুনিকেতন রাজারহাট এর নির্বাহী পরিচালক মো. রেজাউল করিম বলেন, কিন্ডারগার্টেন সোসাইটির ২০২৪ সালের বৃত্তি পরীক্ষায় রাজারহাট উপজেলায় ১৫টি প্রতিষ্ঠানে ৭৫২জন পরীক্ষাথী বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহন করে। এর মধ্যে ২০৬জন বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে ৭৪ জন ও সাধারণ গ্রেড পেয়েছে ১৩২ জন। তবে উপজেলার মধ্যে শিশুনিকেতন রাজারহাট প্রথম রয়েছে। বৃত্তিপ্রাপ্ত সকল শিক্ষার্থীদের তিনি অভিনন্দন জানিয়েছেন।
বুধবা র(১২মার্চ) এব্যাপারে রাজারহাট উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. শরীফ আহম্মেদ বলেন, এসোসিয়েশন থেকে বৃত্তির ব্যবস্থা করায় শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটছে। এটি চালু রাখতে হবে। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি শিশু নিকেতন রাজারহাটসহ বেশ কিছু কিন্ডার গার্টেন ভাল জায়গায় রয়েছে।
উল্লেখ্য, গত ৬ মার্চ বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ২০২৪ সালের বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )