আজকের তারিখ- Sun-14-12-2025
 **   নায়িকা পলি প্রার্থী হচ্ছেন, জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী **   আসন্ন নির্বাচনে প্রার্থীদের অস্ত্রের লাইসেন্স দেওয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা **   ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান **   পুত্রকে নিয়ে কেট উইন্সলেটের ফেরা **   উলিপুরে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির উদ্বোধন **   জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি **   ২৯ ডিসেম্বরের মধ্যে দেশে ফিরছেন তারেক রহমান! **   চিলমারীতে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত **   কচাকাটায় এসএসবিসি প্রকল্পের আয়োজনে ধর্মীয় নেতাদের নিয়ে বাল্যবিবাহ মোকাবেলায় প্রশিক্ষণ অনুষ্ঠিত **   আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বগুড়ায় গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত

সংস্কার সংক্ষিপ্ত হলে নির্বাচন ডিসেম্বরে, বৃহত্তর হলে জুনে: প্রধান উপদেষ্টা

যুগের খবর ডেস্ক: রাজনৈতিক দলগুলো যদি ‘সংক্ষিপ্ত সংস্কার প্যাকেজে’ সম্মত হয় তবে নির্বাচন ডিসেম্বরে আর যদি তা না হয়ে তারা ‘বৃহত্তর সংস্কার প্যাকেজ’ গ্রহণ করে সেক্ষেত্রে আগামী বছরের জুনে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
শুক্রবার (১৪ মার্চ) রাজধানীর তেজগাঁওয়ে তার কার্যালয়ে ঢাকায় সফররত জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ সফরের জন্য জাতিসংঘ মহাসচিবকে ধন্যবাদ জানিয়ে এ সময় প্রধান উপদেষ্টা বলেন, আপনার আসার সময়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনার এ সফর শুধু রোহিঙ্গাদের জন্যই নয়, বাংলাদেশের জন্যও যথাসময়ে হয়েছে।
সংস্কার প্রক্রিয়ার অগ্রগতি সম্পর্কে অবহিত করে ড. ইউনূস গুতেরেসকে বলেন, অন্তর্বর্তী সরকারের গঠিত ছয়টি সংস্কার কমিশনের প্রতিবেদনের বিষয়ে এরই মধ্যে ১০টি রাজনৈতিক দল তাদের প্রতিক্রিয়া জমা দিয়েছে।
প্রধান উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলো যদি সংস্কারের লক্ষ্য গঠিত ছয়টি কমিশনের সুপারিশ মেনে নেয়, তাহলে তারা জুলাই চার্টার বা জুলাই ঘোষণাপত্রে স্বাক্ষর করবে। যা দেশের গণতান্ত্রিক রূপান্তরের রূপরেখা হবে।
সাক্ষাৎকালে ড. ইউনূস গুতেরেসকে স্বচ্ছ, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
এ সময় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমান, সিনিয়র সচিব লামিয়া মোরশেদ, জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রবাব ফাতেমা এবং জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গুইন লুইস উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )