আজকের তারিখ- Wed-14-01-2026
 **   বিদেশি নাগরিকদের ভিসা প্রদানে নতুন নির্দেশনা **   ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিহত অন্তত ২ হাজার আন্তর্জাতিক ডেস্ক **   কুড়িগ্রামে ফসলী জমির মাটি সংগ্রহের অপরাধে ইটভাটার মালিককে ৪ লাখ টাকা জরিমানা **   ‘দাদি’ হচ্ছেন অভিনেত্রী শ্রাবন্তী **   বিশ্বকাপ দল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার পরামর্শ আইসিসির! **   তৃতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৪১, হারালেন ২৩ জন **   কুড়িগ্রাম-২ আসনে আতিকুর রহমান রাজার মনোনয়ন বৈধ ঘোষণা **   আইজ অন প্রথম বর্ষপূর্তির পডকাস্ট শোতে রোজিনা **   এডিপি থেকে ছেঁটে ফেলা হলো ৩০ হাজার কোটি টাকা **   কুড়িগ্রামে ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে স্থানীয় ব্যবসায়িকদের সাথে সংবেদনশীলতা সভা অনুষ্ঠিত

চিলমারীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত

এস, এম নুআস: “আপনার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ান, শিশু মৃত্যুর ঝুকি কমান” শ্লোগান নিয়ে সারা দেশের ন্যায় কুড়িগ্রামের চিলমারীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫মার্চ) সকালে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থায়ী কেন্দ্রে একটি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর মধ্যদিয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আমিনুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, জেলা পাবলিক হেল্থ নার্স মোছাঃ হেলেনা খাতুন, নার্সিং সুপারভাইজার মোছাঃ আমেনা বেগম, ইপিআই টেকনোলজিষ্ট নাজমুল আলম, স্বাস্থ্য পরিদর্শক বাবুল কুমার প্রমুখ।
ইপিআই সুত্রে জানা গেছে, শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৬-১১মাস বয়সের ২হাজার ৭২৮জন শিশুকে একটি করে নীল রঙের ১ লক্ষ ইউনিটের ভিটামিন ‘এ’ ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সের ২৭ হাজার ২৪৯ জন শিশুকে একটি করে লাল রঙের ২ লক্ষ ইউনিটের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়। উপজেলায় ১৪৪টি ইপিআই কেন্দ্র এবং ১টি স্থায়ী কেন্দ্রের মাধ্যমে ৬-৫৯ মাস বয়সের মোট ২৯ হাজার ৯৭৭জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নে নিয়োজিত ছিলেন, ২৮৮জন সেচ্ছাসেবক, ১৮জন স্বাস্থ্য সহকারী, ১৮জন পরিবার পরিকল্পনা সহকারী ও ১৮জন কমিউনিটি হেল্থ কেয়ার প্রোভাইটার।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )