আজকের তারিখ- Fri-12-12-2025
 **   ২৯ ডিসেম্বরের মধ্যে দেশে ফিরছেন তারেক রহমান! **   চিলমারীতে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত **   কচাকাটায় এসএসবিসি প্রকল্পের আয়োজনে ধর্মীয় নেতাদের নিয়ে বাল্যবিবাহ মোকাবেলায় প্রশিক্ষণ অনুষ্ঠিত **   আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বগুড়ায় গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত **   আসিফ ও মাহফুজের পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা **   দীর্ঘ ১৩মাস পরে পরিবারের নিকট ফিরলেন ৬ জেলে, আনন্দে আত্মহারা পরিবারের লোকজন **   নাগেশ্বরীতে একহাজার পিচ ইয়াবা ও প্রাইভেটকার জব্দ **   উলিপুর থানার নবাগত ওসি হিসেবে যোগদান করলেন সাঈদ ইবনে সিদ্দিক **   ৮ বা ১২ ফেব্রুয়ারি ভোটের তারিখ নির্ধারণ করা হবে **   আমি নির্বাচনে অংশগ্রহণ করবো: আসিফ মাহমুদ

চিলমারীর চরে স্বপ্ন বুনছেন হাজারও ভূমিহীন কৃষক

এস, এম নুআস: কুড়িগ্রামের চিলমারীর ব্রহ্মপুত্র নদে জেগে উঠা চরে স্বপ্ন বুনছেন ভূমিহীন হাজারও কৃষক। নদী ভাঙ্গনের শিকার হয়ে আবাদ করার মতো নিজের জমি বলতে কিছুই নেই। এরপরও আবাদ করে অন্তত নিজের খাওয়ার জন্য শাক-সবজী ও অন্য কিছু ফলানোর ইচ্ছা করে। আমাদের সেই ইচ্ছাটা পূরণ করেছে বাড়ীর পাশে জেগে উঠা ব্রহ্মপুত্র নদের চর। প্রতি বছর নদের সেই চরে আমরা আলু, পিয়াজ, রসুন, ভুট্টা, ডাল, শাক-সবজি ও মিষ্টি কুমড়াসহ এমনকি ইরি-বোরো ধানও চাষ করে আসছি। আর সেই ফসলেই কিছুটা হলেও নিজের চাহিদা পূরণ হয়। অনেক সময় বিক্রি করে থাকি। এ কথাগুলো বলছিলেন উপজেলার রাজারভিটা এলাকার অধিবাসী মোঃ কেরামত আলী। একই এলাকার আবুল হোসেন ও ফুল মিয়া জানান, গত বছরও নদের চরে আলু আবাদ করে নিজেদের চাহিদা পূরণ করে পরে বিক্রি করেছি। বেশ কিছু টাকাও পেয়েছি। কিন্তু এবার বীজের দাম বেশি ছিল। সেই তুলনায় আলুর দাম নেই। তাই আলুতে উৎপাদন খরচই উঠছে না। তারপরও নিজের চাহিদা পূরণ হওয়ায় খুশি এই দুই কৃষক। কারণ অন্যান্য ফসলে লাভ হয়েছে তাদের। চিলমারী উপজেলার রাজারভিটা ছাড়াও পাত্রখাতা, গুড়াতি পাড়া, পুটিমারী কাজলডাঙ্গা এলাকায় জেগে উঠা চরে কুষকরা অন্যান্য ফসলের পাশাপাশি ইরি-বোরো চাষ করে ভাগ্য ফেরানোর স্বপ্ন দেখছেন। এক সময়ে যাদের অনেক জমি-জমা ছিল কিন্তু নদী গর্ভে বিলিন হয়েছে এখন তারা ভূমিহীন। তাই নদের বুকে জেগে উঠা চরই তাদের একমাত্র অবলম্বন। গতকাল শনিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, ব্রহ্মপুত্র নদের বুকে জেগে উঠা চরে কৃষকরা কাজে ব্যস্ত সময় পার করছেন, কেউ জমিতে জৈব সার দিচ্ছেন আবার কেউ মাটি সমান করছেন। নারী শ্রমিকরাও দল বেঁধে বোরো ধান ক্ষেতে নিরানীর কাজ করছেন। উপজেলা কৃষি কর্মকর্তা কুমার প্রণয় বিষান দাস জানান, নদী চরে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ইরি-বোরো ধানের চারা রোপন করায় বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে এবং লক্ষ্যমাত্রার চেয়ে বেশি উৎপাদনের আশা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )