আজকের তারিখ- Fri-23-01-2026
 **   উলিপুরে সাংবাদিকদের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় **   আজ সরস্বতী পূজা **   ক্ষমতায় গেলে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: তারেক রহমান **   প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন পেশ করেছে ‘নবম জাতীয় বেতন কমিশন’ **   চিলমারীতে শীতবস্ত্র বিতরণ **   বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ও জুলাই সনদের প্রতি ইতালির সমর্থন **   এই নির্বাচনে নির্ধারণ হবে দেশ কাদের হাতে যাবে: মির্জা ফখরুল **   বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা **   নতুন ও সমৃদ্ধ বাংলাদেশ-এর জন্য জামায়াতের নীতিগত রূপরেখা **   চিলমারীতে “ভাসমান তেলডিপো স্থায়ীকরণের দাবিতে” গণ স্বাক্ষরতা কর্মসূচি অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে উপজেলা জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল

আব্দুল লতিফ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাংলাদেশ জামায়াত ইসলামীর উপজেলা শাখার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য ও গুরুত্ব শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ভূরুঙ্গামারী সিনিয়র ফাযিল মাদরাসা মাঠে এই আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।বাংলাদেশ জামায়াত ইসলামীর ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মো. মকবুল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের সাবেক কুড়িগ্রাম জেলা আমির ও কেন্দ্রীয় মজলিশে শুরার সদস‍্য অধ‍্যক্ষ আজিজুর রহমান সরকার স্বপন, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কুড়িগ্রাম জেলা আমির অধ্যাপক মাওলানা মো. আব্দুল মতিন ফারুকী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-১ (ভূরুঙ্গামারী-নাগেশ্বরী-কচাকাটা) আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ‍্যাপক আনোয়ারুল ইসলাম ও  উপজেলা আমির আলহাজ্ব আনোয়ার হোসেন। অন‍্যান‍্যদের মধ্যে ছাত্র শিবিরের উপজেলা সভাপতি আরিফুল ইসলাম, জামায়াতের সাবেক উপজেলা আমির মাওলানা রুহুল আমিন হামিদী, উপজেলা সেক্রেটারি অধ‍্যাপক আনোয়ার হোসেন, সোনাহাট ডিগ্রি কলেজের অধ‍্যক্ষ বাবুল আক্তার, ভূরুঙ্গামারী সরকারি পাইলট উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে আজিজুর রহমান সরকার বলেন, আপনারা আমাদের পাশে থাকলে কুরআন শাসন কায়েম করা সহজ হবে ইনশাআল্লাহ।

প্রধান আলোচক মাওলানা আব্দুল মতিন ফারুকী বলেন, ন‍্যায় ও ইনসাফ ভিত্তিক একটি কল‍্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

কুড়িগ্রাম-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম বলেন, আমাদের মাঝে রাজনৈতিক মতভেদ থাকবে। কিন্তু আমরা একে অপরের প্রতি প্রতিহিংসাপরায়ণ হয়ে উঠবো না। এক টেবিলে বসে আলোচনার মাধ্যমে যেকোনো সমস্যা যাতে সমাধান করতে পারি, সে সংস্কৃতি চালু করতে হবে। আমরা একে অন্যকে শ্রদ্ধা, সম্মান ও ভালবাসবো। তবেই এক নতুন বাংলাদেশের সূচনা হবে।

দোয়া ও ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )